আফগানিস্তান থেকে ছোড়া গুলিতে পাকিস্তানের ৫ সেনা নিহত

বিদেশ ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০২২, ১০:৪৫আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১০:৫৩

আফগানিস্তানের সীমান্ত থেকে ছোড়া গুলিতে পাকিস্তানের পাঁচ সেনা নিহত হয়েছেন। হামলার সময় নিজেদের সীমান্তের  নিরাপত্তা চৌকিতে অবস্থান করছিলেন পাকিস্তানি সেনারা। নিহতের ঘটনা নিশ্চিত করেছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

রবিবার এক বিবৃতিতে জানানো হয়েছে, আন্তর্জাতিক সীমান্তের আফগানিস্তনের অভ্যন্তর থেকে জঙ্গিরা কুররাম জেলায় পাকিস্তানি সেনাদের ওপর অতর্কিত গুলি চালায়।

‘পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপের জন্য আফগানিস্তানের মাটি ব্যবহার করায় আমরা কঠোর নিন্দা জানাচ্ছি। আমরা আশা করি ভবিষ্যতে অন্তর্বর্তী আফগান সরকার এ ধরনের কর্মকাণ্ড পরিচালনার প্রশ্রয় দেবে না’।

পাকিস্তানের সেনাবাহিনী আরও জানায় হামলা তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এমন দাবি স্বাধীনভাবে সত্যতা যাচাই করতে পারেনি সংবাদমাধ্যম। কারণ আফগান সীমান্তে বড় বড় পাহাড় আর সংবাদকর্মীদের প্রবেশে সীমাবদ্ধতা থাকার কারণে সেখানে পৌঁছানো সম্ভব হয়নি।

প্রতিশ্রুতি অনুযায়ী তালেবান সরকারকে অবলিম্বে সীমান্ত এলাকায় সন্ত্রাসীদের তৎপরতা বন্ধ করা উচিত বলে জানিেয়ছে দেশটি। সেনা হত্যার ঘটনায় এখনও কোনও গোষ্ঠী দায় স্বীকার করেনি। ধারণা করা হচ্ছে, জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান (টিটিপি) এ হামলা চালাতে পারে। সম্প্রতি টিটিপি যুদ্ধবিরতি চুক্তি থেকে বেরি যাওয়ার পর পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ওপর হামলা বেড়েছে।

সূত্র: আল জাজিরা।

/এলকে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ