ক্ষেপণাস্ত্র নয়, নাগরিকদের প্রতি নজর দিন: উত্তর কোরিয়াকে যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৫৬আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৫৬

পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির বদলে নিজ দেশের জনগণের প্রতি নজর দিতে উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড এই আহ্বান জানান। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

এমন সময়ে যুক্তরাষ্টের তরফে এই আহ্বান জানানো হলো যখন উত্তর কোরিয়ায় মানবিক পরিস্থিতি তৈরির জন্য মার্কিন নিষেধাজ্ঞাকে দায়ী করছে চীন ও রাশিয়া।

জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড বলেন, ‘আমরা উত্তর কোরিয়াকে মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন, বেআইনি গণবিধ্বংসী অস্ত্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে বেরিয়ে এসে নিজ দেশের জনগণের, অরক্ষিত জনগোষ্ঠীর চাহিদাগুলোকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানাই।’

এর আগে গত জানুয়ারিতে উত্তর কোরিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপে জাতিসংঘে আনা যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব আটকে দেয় চীন ও রাশিয়া। পিয়ংইয়ং-এর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জবাবে উত্তর কোরিয়ার পাঁচ ব্যক্তির ওপর ওই নিষেধাজ্ঞার প্রস্তাব আনা হয়েছিল।

উত্তর কোরিয়া এ বছর এখন পর্যন্ত অন্তত চারটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। এর মধ্যে দুইটি সুপারসনিক এবং দুইটি ট্যাক্টিক্যাল গাইডেড ক্ষেপণাস্ত্র। এর মধ্যে দুইটি ক্ষেপণাস্ত্র ট্রেন থেকে ছোঁড়া সম্ভব বলে জানিয়েছে পিয়ংইয়ং।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম