মোদির সঙ্গে টিভি বিতর্কের প্রস্তাব ইমরান খানের

বিদেশ ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২২, ১৮:২৩আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৯:০৩

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দুই দেশের মধ্যকার বিরোধ নিরসনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একটি টেলিভিশন বিতর্কের প্রস্তাব দিয়েছেন। মঙ্গলবার রাশিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই প্রস্তাব দেন।

দুই দিনের মস্কো সফরের আগে রুশ সংবাদমাধ্যমকে এই সাক্ষাৎকার দিলেন ইমরান খান। মস্কোতে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। এটি দুই দশকের মধ্যে পাকিস্তানের কোনও প্রধানমন্ত্রীর প্রথম রাশিয়া সফর।  

ইমরান খান বলেন, টেলিভিশনে নরেন্দ্র মোদির সঙ্গে আমি বিতর্ক করতে চাই। এটি ভারতীয় উপমহাদেশের শত কোটির বেশি মানুষের কাজে আসবে, যদি এই বিতর্কে বিরোধ নিরসন হয়।

৭৫ বছর আগে স্বাধীনতা অর্জনের পর থেকেই ভারত ও পাকিস্তানের সম্পর্কে বিরোধ জড়িয়ে আছে। এখন পর্যন্ত দেশ দুটি তিনটি যুদ্ধ করেছে।

এই বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।

তবে পাকিস্তানকে সম্প্রতি ভারত স্পষ্ট করেছে যে সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে হতে পারে না। তারা জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করেছে।

ভারত পাকিস্তানকে বারবার বলে আসছে, শুধু সন্ত্রাসমুক্ত পরিবেশে সংলাপ হতে পারে। আলোচনা শুরুর আগে সন্ত্রাসের বিরুদ্ধে পাকিস্তানের কঠোর পদক্ষেপ নেওয়ার প্রমাণ চেয়েছে দিল্লি।

সাক্ষাৎকারে ইমরান খান বলেছেন, ভারত শত্রু দেশে পরিণত হয়েছে। ফলে তাদের সঙ্গে বাণিজ্য তলানিতে পৌঁছেছে। সব দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের নীতি রয়েছে পাকিস্তানের।

সূত্র: এনডিটিভি

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম