উ. কোরিয়া নিষিদ্ধ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে: দ. কোরিয়া

বিদেশ ডেস্ক
২৪ মার্চ ২০২২, ১৪:৫৯আপডেট : ২৪ মার্চ ২০২২, ১৫:০৯

নিষিদ্ধ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এমন দাবি করেছে প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা। দূরপাল্লার ক্ষেপণাস্ত্রটি জাপানের জলসীমায় পড়েছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

ক্ষেপণাস্ত্রটি সমুদ্রে পড়ার আগে এক ঘণ্টারও বেশি সময় ধরে উড়ে। ধারণা করা হচ্ছে, এটি ৬ হাজার কিলোমিটারের বেশি উঁচ্চতায় উঠেছিল। জাপানের কর্মকর্তারা ধারণা করছেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি ১ হাজার একশ কিলোমিটারের বেশি দূরে পৌঁছানোর সক্ষমতা রাখে। যা যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারে।

২০১৭ সালে শেষবার উ. কোরিয়াকে এই ধরনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়তে দেখা যায়। তবে  নতুন করে ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়ে উত্তর কোরিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ বৃহস্পতিবার বলেন, উত্তর কোরিয়া থেকে ছোড়া ‘অপরিচিত প্রজেক্টাইল’ ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে সিউল। এটি সম্ভবত দূর পাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম)।  

চলতি বছরের জানুয়ারিতে রেকর্ড সংখ্যক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এছাড়াও দেশটি গত ২৭ ফেব্রুয়ারি এবং ৫ মার্চ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় বলে দাবি করে যুক্তরাষ্ট্র। জাতিসংঘ উত্তর কোরিয়ার পারমাণবিক বোমা ও ক্ষেপণাস্ত্র নির্মাণ ও পরীক্ষার কাজে নিষেধাজ্ঞা জারি করে। নিষেধাজ্ঞা সত্ত্বেও একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে কিম জং উনের দেশটি।

সূত্র: বিবিসি, আল জাজিরা।

/এলকে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী