সেনাপ্রধান সাক্ষাতের পর ভাষণ বাতিল করলেন ইমরান খান

বিদেশ ডেস্ক
৩১ মার্চ ২০২২, ০৯:৩৫আপডেট : ৩১ মার্চ ২০২২, ০৯:৩৮

পার্লামেন্টে অনাস্থা ভোটের মুখোমুখি হওয়ার আগে জাতির উদ্দেশে দিতে যাওয়া এক পূর্বনির্ধারিত ভাষণ বাতিল করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। দেশটির সেনাপ্রধান এবং সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই প্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর ভাষণ বাতিলের ঘোষণা দেওয়া হয়।

মঙ্গলবার দুইবার প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের সেনাপ্রধান এবং আইএসআই প্রধান। এরপর ক্ষমতাসীন দল তেহরিক-ই-ইনাসাফ (পিটিআই) এর সিনেপর ফয়সাল জাভেদ এক টুইট বার্তায় নিশ্চিত করেন, বুধবারের ভাষণ বাতিল করেছেন প্রধানমন্ত্রী।

অনাস্থা ভোটের আগে অন্যতম জোটসঙ্গী মোত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) আনুষ্ঠানিকভাবে বিরোধী শিবিরে যোগ দেওয়ায় প্রধানমন্ত্রী ইমরান খানের বিপদ আরও বেড়েছে।

পাকিস্তানের ইতিহাসে কোনও নির্বাচিত প্রধানমন্ত্রী পূর্ণ মেয়াদ দায়িত্ব পালন করতে পারেননি। ক্রিকেট থেকে রাজনীতিতে আসা ইমরান খানের ভবিষ্যতও রয়েছে ঝুঁকিতে। ২০১৮ সালে নির্বাচিত হওয়ার পর এবারই সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন তিনি। ইমরানের বিরুদ্ধে আর্থিক অব্যবস্থাপনা এবং পররাষ্ট্রনীতির ভুলের অভিযোগ তুলেছেন বিরোধীরা।

বৃহস্পতিবার পাকিস্তানের পার্লামেন্টে শুরু হবে অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটি। ছোট ছোট কয়েকটি দলের সমর্থনে ক্ষমতায় টিকে যাওয়ার আশা করছেন ইমরান খান।

কাগজে কলমে পাকিস্তানের ৩৪২ আসনের পার্লামেন্টে পিটিআই এবং জোটসঙ্গীদের আসন রয়েছে ১৭৬টি। আর বিরোধীদের আসন রয়েছে ১৬৩টি। তবে মঙ্গলবার এমকিউএম জানায় তাদের সাত আইনপ্রণেতা বিরোধীদের প্রস্তাবের পক্ষে ভোট দেবেন।

পিটিআই এর বেশ কয়েক জন আইনপ্রণেতাও জানিয়েছেন তারাও বিরোধীদের পক্ষে ভোট দেবেন। তবে দলীয় নেতারা তাদের ভোট দেওয়া থেকে বিরত রাখার চেষ্টা অব্যাহত রেখেছেন।

সূত্র: এএফপি

 

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান