এবার সড়কবাতি বন্ধ করতে যাচ্ছে শ্রীলঙ্কা

বিদেশ ডেস্ক
৩১ মার্চ ২০২২, ১৯:২৩আপডেট : ৩১ মার্চ ২০২২, ১৯:২৪

বিদ্যুৎ সংরক্ষণ করতে অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কা এবার সড়কবাতি জ্বালানো বন্ধ করতে যাচ্ছে। বৃহস্পতিবার দেশটির এক মন্ত্রী এই তথ্য জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

স্মরণকালের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়েছে দ্বীপ দেশটি। বিদেশি মুদ্রার অভাবে গুরুত্বপূর্ণ পণ্য আমদানির দাম পরিশোধে ব্যর্থতায় জীবন রক্ষাকারী ওষুধ থেকে শুরু করে সিমেন্ট পর্যন্ত সব গুরুত্বপূর্ণ পণ্যের ভয়াবহ সংকট তৈরি হয়েছে। মানুষদের দিনে জ্বালানির জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে। আর প্রতিদিন প্রায় ১৩ ঘণ্টা লোডশেডিংয়ের কবলে পড়তে হচ্ছে। এর আগে দেশটিতে কাগজের অভাবে স্কুলের পরীক্ষা ও দৈনিক পত্রিকার ছাপা বন্ধ হওয়ার খবর জানা গেছে।

বিদ্যুৎমন্ত্রী পবিত্র বানিয়ারাচ্চি সাংবাদিকদের বলেন, বিদ্যুৎ সঞ্চয় করতে আমরা দেশজুড়ে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি সড়কবাতি না জ্বালানোর জন্য।

শ্রীলঙ্কার পরিসংখ্যান বিভাগ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, এক আগের তুলনায় মার্চ মাসে খুচরো মূল্যস্ফীতি বেড়েছে ১৮.৭ শতাংশ। খাদ্য মূল্যস্ফীতি ৩০.২ শতাংশ ছুঁয়েছে।

ফার্স্ট ক্যাপিটাল রিসার্চের গবেষণা প্রধান দিমান্থা ম্যাথিউ বলেন, গত কয়েক দশকের মধ্যে মূল্যস্ফীতির সবচেয়ে খারাপ অবস্থা বিরাজ করছে।

বিদ্যুৎমন্ত্রী জানান, ভারতের কাছ থেকে ক্রেডিট লাইনের আওতায় শনিবার ডিজেলের একটি চালান পাওয়ার কথা রয়েছে। তা এসে পৌঁছালে আমরা কয়েক ঘণ্টা লোডশেডিং কমাতে পারব। কিন্তু বৃষ্টি শুরু না হলে, সম্ভবত মে মাসের কোনও সময় পর্যন্ত লোডশেডিং চলবে।

তিনি আরও বলেন, এছাড়া আমাদের করার কিছু নেই।

তিনি জানান, জলবিদ্যুৎ প্রকল্পের জলাধারে রেকর্ড মাত্রায় পানি কমে গেছে। এমন সময়ে পানির স্তর নেমেছে যখন গরম ও শুকনো মৌসুমে বিদ্যুতের চাহিদা সর্বোচ্চ।

/এএ/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি