ইমরানের বিরুদ্ধে অনাস্থা: পার্লামেন্ট অধিবেশন মুলতবি

বিদেশ ডেস্ক
০৯ এপ্রিল ২০২২, ১২:৫৬আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ১৩:১০

বহু নাটকীয়তার পর শনিবার পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদের ঐতিহাসিক অধিবেশন শুরু হয়েছে। সকাল সাড়ে ১০টায় অধিবেশন শুরুর কিছু সময় পরই স্থানীয় সময় বেলা সাড়ে ১২টা পর্যন্ত অধিবেশন মুলতবি ঘোষণা করেন স্পিকার। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম ডন।

এর আগে প্রধানমন্ত্রী ইমরান খানের অনুরোধে প্রেসিডেন্ট আরিফ আলভি পার্লামেন্ট ভেঙে দিয়েছিলেন। তবে পরে সুপ্রিম কোর্ট ওই সিদ্ধান্ত খারিজ করায় পুনর্বহাল হয় আইনসভা।

গত ৯ এপ্রিল দেওয়া ওই আদেশে পার্লামেন্টে ইমরান খানের বিরুদ্ধে ফের অনাস্থা ভোট আয়োজনের নির্দেশ দেন পাকিস্তানের প্রধান বিচারপতি। আদালত নির্দেশ দেন, প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের মীমাংসা না করা পর্যন্ত এই অধিবেশন স্থগিত করা যাবে না।

আদালতের এই রায়ের ভিত্তিতেই শনিবার জাতীয় পরিষদের অধিবেশন শুরু হয়। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার আসাদ কায়সার। যদিও কিছুক্ষণের মধ্যেই সেটি মুলতবি করা হয়।

এদিন ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবটি অধিবেশনের আলোচ্যসূচির ৪ নম্বরে রয়েছে। ফলে মুলতবির পর প্রস্তাবটি উঠলে এই অধিবেশনেই ইমরান খানের প্রধানমন্ত্রিত্বের ভাগ্য নির্ধারণ হয়ে যেতে পারে। পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো বলছে, পার্লামেন্টের ভোটাভুটিতে ইমরানকে হারানোর মতো পর্যাপ্ত সংখ্যাগরিষ্ঠতা এরইমধ্যে বিরোধীদের রয়েছে।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের