সরকারি কর্মীদের ন্যূনতম বেতন বাড়ালেন শাহবাজ শরিফ

বিদেশ ডেস্ক
১১ এপ্রিল ২০২২, ১৯:৫২আপডেট : ১১ এপ্রিল ২০২২, ১৯:৫২

পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর জাতীয় পরিষদে দেওয়া প্রথম ভাষণ দিয়েছেন শাহবাজ শরিফ। সোমবার দেওয়া এই ভাষণে সরকারি কর্মীদের ন্যূনতম বেতন বাড়িয়ে ২৫ হাজার রুপি করার ঘোষণা দিয়েছেন তিনি। বর্ধিত এই বেতন ১ এপ্রিল থেকে কার্যকর হবে বলে জানান তিনি।

পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পর সম্মিলিত বিরোধী জোটের প্রার্থী হিসেবে পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শাহবাজ শরিফ। পিটিআই প্রার্থী শাহ মেহমুদ কোরেশির বিপরীতে ১৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি।

প্রথম ভাষণেই শাহবাজ শরিফ উল্লেখ করেন, পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান। প্রধানমন্ত্রী হিসেবে বেশ কিছু পদক্ষেপের ঘোষণা দেন শাহবাজ। স্বল্প মূল্যে গম বিক্রি, তরুণদের ল্যাপটপ প্রদান এবং বেনজির কার্ড প্রচলনের ঘোষণা দেন তিনি।

পাকিস্তানের অর্থনীতি বিষয়ে শাহবাজ বলেন, তার দেশ উন্নতি করতে চাইলে আর্থিক খাতেও দেশকে আত্ম-নির্ভরশীল হতে হবে। শাহবাজ বলেন, ‘কেবল বক্তব্য দিয়েই যদি পাকিস্তানের উন্নতি হতো, তাহলে পিটিআই এর আমলে আমরা শীর্ষ দেশগুলোর মধ্যেই থাকতাম’।

পাকিস্তানকে ‘বিনিয়োগ স্বর্গ’ বানানোর ঘোষণা দিয়ে শাহবাজ বলেন, বিনিয়োগকারীদের মূলধনে তাদের দেশ এগিয়ে যাবে।

সূত্র: জিও নিউজ

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান