ইসরায়েলকে সতর্ক করলো ইরান

বিদেশ ডেস্ক
১৮ এপ্রিল ২০২২, ১৮:০০আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ১৮:০০

তেহরানের বিরুদ্ধে সামান্যতম কোনও পদক্ষেপও না নিতে ইসরায়েলকে সতর্ক করেছে ইরান। সোমবার ইরানের সেনাবাহিনী দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ পরিদর্শনকালে দেওয়া ভাষণে এমন সতর্কবার্তা উচ্চারণ করেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইব্রাহিম রাইসি বলেন, ‘জায়নবাদী শাসকদের প্রতি আমাদের বার্তা হলো যে, আপনারা যদি এই অঞ্চলের কিছু দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে থাকেন, তবে এটা অবশ্যই জানা দরকার যে, আপনাদের ক্ষুদ্রতম পদক্ষেপগুলোও আমাদের গোয়েন্দা, নিরাপত্তা এবং সশস্ত্র বাহিনীর কাছে গোপন নেই।’

তিনি বলেন, ইরানের বিরুদ্ধে সামান্যতম তৎপরতার জবাবে দখলদার ইসরায়েলের কেন্দ্রস্থলে আঘাত করা হবে।

ইরানের প্রেসিডেন্ট বলেন, শত্রুর যেকোনও বিদ্বেষী তৎপরতার জবাব দেওয়া হবে।

তিনি বলেন, ইরানের সামরিক শক্তি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে তা পশ্চিম এশিয়াসহ গোটা বিশ্বেই আলোচিত।

ইব্রাহিম রায়িসি বলেন, ইরানের সেনাবাহিনী মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। এই বাহিনী বিশ্বের সব বঞ্চিত ও নির্যাতিত মানুষের আস্থা ও ভরসার স্থলে পরিণত হয়েছে। কারণ তেহরানের নীতিতে মজলুমদের প্রতি সমর্থনকে গুরুত্ব দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ইরানের সেনাবাহিনীর জন্য শাপে বর হয়েছে বলে উল্লেখ করেন রায়িসি। তিনি বলেন, সেনাবাহিনী মার্কিন নিষেধাজ্ঞাকে সুযোগ হিসেবে নিয়েছে। তারা এটিকে নিজেদের শক্তি বাড়াতে কাজে লাগিয়েছে। সামরিক শিল্পের উন্নয়নে এই নিষেধাজ্ঞা সবচেয়ে বেশি কাজে লেগেছে।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম