সৌদি আরব সফরে শাহবাজ শরিফ

বিদেশ ডেস্ক
২৮ এপ্রিল ২০২২, ১৭:২১আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ১৮:২৫

ক্ষমতা গ্রহণের পর এই প্রথমবার সৌদি আরবে সফরে গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সৌদির প্রভাবশালী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে তিন দিনের জন্য বৃহস্পতিবার ইসলামাবাদ ছাড়েন তিনি। বৃহস্পতিবার এ খবর জানিয়েছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডন।

বিমানবন্দর ছাড়ার আগে প্রধানমন্ত্রী শাহবাজ বলেন, ‘আমাদের ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় হবে। বিভিন্ন বিষয়ে সৌদির শীর্ষ পর্যায়ের সঙ্গে বিস্তারিত আলোচনা হবে'। সৌদি আরবকে পাকিস্তানের সবচেয়ে বড় বন্ধু অ্যাখ্যায়িত করেছেন তিনি।

পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব বলেন, শাহবাজ শরিফের এই সফর ২৮ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত।

বুধবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চ পর্যায়ের একদল প্রতিনিধি এই সফরে রয়েছে। শাহবাজের সফরে দুই দেশের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে।

উল্লেখ্য, চলতি মাসে পাকিস্তানের পার্লামেন্টে বিরোধীদের অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। এরপরই পার্লামেন্টে ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হন পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শাহবাজ।

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের