ফিলিপাইনে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশুসহ ৮ জনের মৃত্যু

বিদেশ ডেস্ক
০২ মে ২০২২, ১১:৩০আপডেট : ০২ মে ২০২২, ১১:৩২

ফিলিপাইনের রাজধানী ম্যানিলার কাছে বেশ কয়েকটি বাড়িতে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। সোমবার আগুন লেগে কমপক্ষে ৮০টি ঘর পুড়ে গেছে। মারা গেছেন আটজন। সংবাদমাধ্যম বিবিসির খবরে এ তথ্য জানা গেছে।

কুইজন সিটির একটি বাড়ির দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার কারণ  জানা যায়নি।

দমকল বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা গ্রেগ বিচাইদি ফরাসি সংবাদমাধ্যমকে বলেন, 'আগুন নেভাতে প্রায় দুই ঘণ্টা সময় লেগেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সেজন্য আটকে পড়াদের বের করা সম্ভব হয়নি। দগ্ধ হয়ে ছয় শিশু মারা গেছে'।

তবে তাদের বয়স প্রকাশ করেনি কর্তৃপক্ষ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন।

ফিলিপাইন বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশগুলোর মধ্যে একটি। রাজধানীর প্রতি বর্গ কিলোমিটারে বিপুল সংখ্যক লোক বসবাস করে।

/এলকে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের