শ্রীলঙ্কায় ২০০ আরোহীসহ রুশ প্লেন আটক

বিদেশ ডেস্ক
০৩ জুন ২০২২, ১১:৫৩আপডেট : ০৩ জুন ২০২২, ২৩:৩৯

রাশিয়ার পরিচালিত একটি প্লেন শ্রীলঙ্কায় আটক করা হয়েছে। বৃহস্পতিবার মস্কোর উদ্দেশে রওনা দেওয়ার কিছুক্ষণ আগে দুইশ আরোহীসহ প্লেনটি আটক করা হয় বলে জানিয়েছেন বিমানবন্দরের শীর্ষ কর্মকর্তা।

এরোফ্লিট এয়ারবাস এ৩৩০ প্লেনটি বৃহস্পতিবার মস্কো থেকে শ্রীলঙ্কায় পৌঁছায়। বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরের এক কর্মকর্তা জানান কলম্বো বাণিজ্যিক আদালতের আদেশ অনুসরণ করে প্লেনটিকে ফেরত যেতে দেওয়া হয়নি।

রাশিয়ার পতাকাবাহী এয়ারলাইন্স এরোফ্লিট গত মার্চে সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দেয়। ইউক্রেনে রুশ আগ্রাসনের জেরে মস্কোর ওপর কঠোর নিষেধাজ্ঞার আরোপের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এপ্রিলে কলম্বোয় কার্যক্রম ফের শুরু করে এয়ারলাইন্সটি।

নিষেধাজ্ঞা সংশ্লিষ্ট জব্দ এড়াতে বিদেশে নিবন্ধিত ভাড়া করা প্লেন দিয়ে ফ্লাইট পরিচালনার সুপারিশ করেছে রাশিয়ার বেসামরিক বিমান চলাচল সংস্থা।

তবে শ্রীলঙ্কায় আটক হওয়া এসইউ২৮৯ ফ্লাইটটির সঙ্গে পশ্চিমা নিষেধাজ্ঞার সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা স্পষ্ট নয়।

নাম প্রকাশে অনিচ্ছুক শ্রীলঙ্কার ওই কর্মকর্তা বলেন, এয়ার ট্রাফিক কন্ট্রোল এসইউ২৮৯ আটকে দেওয়ার আদেশ পেয়েছে। আমরা কারণ জানি না কিন্তু শুনেছি এর সঙ্গে বাণিজ্যিক বিরোধের সংশ্লিষ্টতা রয়েছে।’

বিমানবন্দরের প্রতিনিধিরা জানিয়েছেন, সব যাত্রী এবং ক্রু প্লেন থেকে নেমেছেন এবং তাদের হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে।

সূত্র: এএফপি

/জেজে/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম