চীনের যুদ্ধবিমানের তৎপরতা ‘অত্যন্ত বিপজ্জনক’: অস্ট্রেলিয়া

বিদেশ ডেস্ক
০৫ জুন ২০২২, ১৫:৩৮আপডেট : ০৫ জুন ২০২২, ১৫:৪৪

বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের আন্তর্জাতিক আকাশসীমায় সামুদ্রিক নজরদারির সময় অস্ট্রেলিয়ার একটি বিমানকে ‘অত্যন্ত বিপজ্জনকভাবে’ অতিক্রম দিয়েছে চীন। বেইজিংয়ের বিরুদ্ধে এমন অভিযোগ এনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে অস্ট্রেলিয়া। এ ঘটনায় দুই দেশের কূটনৈতিক পর্যায়ে দেখা দিয়েছে উত্তেজনা।

রবিবার (৫ জুন) দ্য গার্ডিয়ানের প্রতিবিদেনে বলা হয়েছে, গত (২৬ মে) দক্ষিণ চীন সাগর অঞ্চলে একটি চীনা যুদ্ধবিমান চরম বিপজ্জনকভাবে অস্ট্রেলিয়ান সামরিক নজরদারি বিমানের পথরোধ করে বলে দাবি করছে ক্যানবেরা।

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, 'আন্তর্জাতিক আকাশসীমায় ‘নিয়মিত সামুদ্রিক নজরদারি কার্যকলাপ’ চলার সময় রয়্যাল অস্ট্রেলিয়ান এয়ার ফোর্সের পি-৮ সামুদ্রিক নজরদারি বিমানের পথরোধ করে চীনের জে-১৬ যুদ্ধবিমান। চীনা বিমানের এমনকাণ্ডে সেখানে বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হয় এবং অস্ট্রেলিয়ার বিমান ও ৮ ক্রু ঝুঁকির মুখে পড়ে'।

অস্ট্রেলীয় প্রতিরক্ষা মন্ত্রী রিচার্ড মার্লেস বলেছেন, চীনের বিমানটি অস্ট্রেলিয়ার পি-৮ সামুদ্রিক নজরদারি বিমানের খুব কাছ দিয়ে উড়ে যায়। ক্যানবেরার এমন অভিযোগে তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া পাওয়া যায়নি বেইজিংয়ের।

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম