মিয়ানমারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মীকে গুলি করে হত্যা

বিদেশ ডেস্ক
০৯ জুন ২০২২, ১৭:২১আপডেট : ০৯ জুন ২০২২, ১৭:২১

মিয়ানমারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও’র এক কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। নিহতের নাম মায়ো মিন হটুট। এক প্রতিবেদনে এখবর জানিয়েছে ফরাসি নিউজ এজেন্সি এএফপি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বুধবার (৮ জুন) মন রাজ্যের মাওলামায়িন থেকে কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তিনি। এ সময় হামলার শিকার হলে নিহত হন। গত পাঁচ বছর ধরে তিনি সংস্থাটির গাড়ির চালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে কে বা কারা তাকে হত্যা করেছে এখনও স্পষ্ট নয়। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ফেসবুকে জানিয়েছে, তার মৃত্যুতে আমরা গভীরভাবে দুঃখিত। নিহতের পরিবার ও তার সহকর্মীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা। 

২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সু চি’র সরকারকে ক্ষমতাচ্যুত করে মিয়ানমার সামরিক বাহিনী। এরপর থেকেই দেশটিতে সু চি’র সমর্থিত বহু মানুষ প্রবল আন্দোলন গড়ে তুলেছে সামরিক বাহিনীর বিরুদ্ধে। জান্তা সরকারের হাতে প্রাণ হারিয়েছেন এ পর্যন্ত কয়েক হাজার মানুষ। কায়াসহ একাধিক রাজ্যের সাধারণ মানুষের বাড়ি-ঘরে আগুন দিয়েছে সামরিক বাহিনী। পর্যবেক্ষণ গোষ্ঠীগুলো বলছে, চলমান সহিংসতায় কমপক্ষে ২ হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছেন।

/এলকে/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের