বিকল্প উৎস না পেলে রুশ জ্বালানি কিনবে শ্রীলঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
১২ জুন ২০২২, ১১:৫৩আপডেট : ১২ জুন ২০২২, ১২:০৮

পশ্চিমা নিষেধাজ্ঞার হুমকি সত্ত্বেও রাশিয়া থেকে আরও তেল কিনতে প্রস্তুত শ্রীলঙ্কা। এমনটাই জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। 

১৯৪৮ সালে ব্রিটেন থেকে স্বাধীনতা লাভের পর চরম অর্থনৈতিক ও জ্বালানি সংকটে ধুঁকছে দেশটি। জ্বালানি ফুরিয়ে যাওয়ায় রাশিয়ার দারস্থ হয়েছে লঙ্কা সরকার। যদিও ইউক্রেনে হামলার জেরে রুশ জ্বালানি না কিনতে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদেশগুলো।

এমন পরিস্থিতেই সম্প্রতি দায়িত্ব পাওয়া লঙ্কান প্রধানমন্ত্রী রনিল বলেন, রাশিয়ার কাছ থেকে আরও জ্বালানি তেল কিনতে বাধ্য হতে পারে শ্রীলঙ্কা। কারণ দ্বীপ দেশটি অভূতপূর্ণ অর্থনৈতিক সংকটের কারণে জ্বালানি উৎস খুঁজছে।

মার্কিন সংবাদ সংস্থা এপিকে তিনি বলেন, প্রথমে অন্য উৎস থেকে জ্বালানি পেতে চেষ্টা চালাবেন। তবে মস্কো থেকে আরও অপরিশোধিত তেল কিনতে প্রস্তুত।

প্রধানমন্ত্রী বলেন, 'আমরা যদি অন্য কোনও উৎস থেকে পাই, তবে সেখান থেকেই নেবো। অন্যথায় রাশিয়া থেকে নিতে হতে পারে। অবশ্যই উপসাগরীয় দেশগুলোকে আমাদের অন্যতম সরবরাহকারী হিসেবে দেখি'।

শ্রীলঙ্কার দুই কোটি ২০ লাখ জনগোষ্ঠী ইতোমধ্যে মারাত্মক আর্থিক সংকটের সঙ্গে লড়ছে। সাত দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই সংকটে জ্বালানি, ওষুধ এবং অন্য নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মারাত্মক সংকটে পড়েছে দেশটির মানুষ। মুদ্রার অবমূল্যায়ন এবং রেকর্ড মুদ্রাস্ফীতির চাপে নাজেহাল। এমন সংকটে সরকারের বিরুদ্ধে সরকারের পদত্যাগের দাবিতে রাজপথে নামতে বাধ্য হয়েছে লঙ্কান সাধারণ জনগণ।

সূত্র: আল জাজিরা।

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম