ঋণ ছাড় নিয়ে আইএমএফ-পাকিস্তান আলোচনায় অগ্রগতি

আন্তর্জাতিক ডেস্ক
২২ জুন ২০২২, ১০:৩৮আপডেট : ২২ জুন ২০২২, ১০:৩৮

পাকিস্তানের ঋণ ছাড় নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন দাতাগোষ্ঠীটির এক কর্মকর্তা। পাকিস্তানে নিযুক্ত আইএমএফ এর আবাসিক প্রতিনিধি বুধবার এই তথ্য জানিয়েছেন।

পাকিস্তানের অর্থনীতি যখন আর্থিক সঙ্কটের দ্বারপ্রান্তে তখন এই বিবৃতিটি এসেছে। দ্রুত শেষ হয়ে যাচ্ছে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আর মার্কিন ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির দর রেকর্ড পরিমাণ কমছে।

আইএমএফ কর্মকর্তা এস্তার পেরেজ রুইজ বলেন, ‘আগামী বছরে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা জোরদার করার নীতিগুলি নিয়ে আইএমএফ কর্মীদের এবং কর্তৃপক্ষের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে এবং ২০২৩ অর্থবছরের বাজেটের উপর গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে’।

পাকিস্তান এই মাসে ২০২২-২৩ অর্থবছরের জন্য নয় লাখ ৫০ হাজার কোটি রুপির বাজেট প্রস্তাব উত্থাপন করেছে। এর লক্ষ্য অত্যন্ত প্রয়োজনীয় ঋণ ছাড় পেমেন্ট পুনরায় চালু করতে আইএমএফকে রাজি করানো এবং রাজস্ব আয় ব্যাপকভাবে বাড়ানো।

তবে ঋণদাতা সংস্থাটি পরে জানায়, আইএমএফ কর্মসূচির মূল উদ্দেশ্যগুলোর সঙ্গে সঙ্গতিপূর্ণ পাকিস্তানের বাজেট আনতে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

সামষ্টিক অর্থনীতি এবং আর্থিক লক্ষ্য অর্জন নিয়ে উভয় পক্ষ মঙ্গলবার রাতে আলোচনায় বসে জানিয়েছেন পাকিস্তানের প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা। তারা বলছেন, আলোচনা ভালোভাবেই চলেছে। আর পাকিস্তান এখন সামষ্টিক অর্থনৈতিক এবং আর্থিক লক্ষ্যমাত্রার প্রাথমিক সমঝোতা এবং তারপর কয়েক দিনের মধ্যে একটি কর্মকর্তা পর্যায়ের চুক্তির আশা করছে।

২০১৯ সালে আইএমএফ এর সঙ্গে ছয়শ’ কোটি ডলারের ঋণ পেতে ৩৯ মাসের চুক্তি করে পাকিস্তান। তবে লক্ষ্যমাত্রা অর্জনে ইসলামাবাদের নাজুক পরিস্থিতির কারণে এখন পর্যন্ত মাত্র অর্ধেক ঋণ বিতরণ করা হয়েছে।

সবশেষ অর্থ বিতরণ হয়েছিল ফেব্রুয়ারিতে এবং পরবর্তী ধাপটি মার্চ মাসে একটি পর্যালোচনা অনুসরণের পর বিতরণের কথা ছিল। কিন্তু ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানের সরকার ব্যয়বহুল জ্বালানি মূল্যের দাম বৃদ্ধি আটকে দিলে আর্থিক লক্ষ্যমাত্রা এবং কর্মসূচির অগ্রগতি বন্ধ হয়ে যায়।

পাকিস্তানের নতুন সরকার জ্বালানির মূল্যবৃদ্ধির সীমা সরিয়ে নিয়েছে। এর ফলে বিগত তিন সপ্তাহের মধ্যে দেশটিতে জ্বালানির দাম প্রায় ৭০ শতাংশ বেড়েছে।

সূত্র: রয়টার্স

 

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম