সাংবাদিক খাশোগি হত্যাকাণ্ডের পর প্রথমবার তুরস্ক সফরে যুবরাজ সালমান

আন্তর্জাতিক ডেস্ক
২২ জুন ২০২২, ১৯:১৬আপডেট : ২২ জুন ২০২২, ১৯:৫৯

২০১৮ সালে ইস্তানবুলে সৌদি কনস্যুলেট ভবনে দুর্বৃত্তদের হাতে খুন হন সাংবাদিক জামাল খাশোগি। ওই ঘটনায় সৌদি-তুরস্ক সম্পর্কের অবনতি চূড়ান্তে পৌঁছায়। এখন সম্পর্ক পুনরুদ্ধারের পথে হাঁটছে দেশ দুটি। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক মজবুতে খাশোগি হত্যাকাণ্ডের পর বুধবার (২২ জুন) প্রথমবার তুরস্ক সফরে যাচ্ছেন সৌদি আরবের ক্ষমতাধর যুবরাজ মোহাম্মদ বিল সালমান।

আঙ্কারা-রিয়াদের সম্পর্কের গভীর ফাটল মেরামতে মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করবেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। ওয়াশিংটন পোস্টের কলামিস্ট সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পেছনে যুবরাজ সালমানের হাত রয়েছে বলে এতদিন দাবি করে আসছিলেন এরদোয়ান। তার ভাষ্যমতে, সালমানের নির্দেশেই খাশোগিকে খুন করা হয়। যদিও এমন অভিযোগ অস্বীকার করে আসছেন সৌদি যুবরাজ।

সাংবাদিক জামাল খাশোগি।

যুক্তরাষ্ট্রভিত্তিক মিডল ইস্ট ইনস্টিটিউটের পরিচালক গনুল তোল বলেন, যুক্তরাষ্ট্রের মাধ্যমে উৎসাহিত হয়ে নেওয়া পদক্ষেপের কারণে এ অঞ্চলে উত্তেজনা কমছে এবং কূটনৈতিক তৎপরতা জোরদার হচ্ছে।

যুবরাজ মোহাম্মদ তার আন্তর্জাতিক বিচ্ছিন্নতার অবসান ঘটাতে চান এবং তার শক্তিশালী আঞ্চলিক ভূমিকা পুনরুদ্ধারে আগ্রহী।

সূত্র: বিবিসি।

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম