সামরিক সহযোগিতা বাড়ানো নিয়ে আলোচনা পাকিস্তান ও ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
২৭ জুন ২০২২, ১৫:১৯আপডেট : ২৭ জুন ২০২২, ১৫:১৯

পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল নাদিম রাজার সঙ্গে সাক্ষাৎ করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি। দুই দেশের সামরিক সহযোগিতা আরও বাড়ানোসহ নানা বিষয়ে আলোচনার লক্ষ্যে সোমবার পাকিস্তানে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম কাতার নিউজ এজেন্সি (কিউএনএ)।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, বৈঠকের লক্ষ্য ছিল এই অঞ্চলে টেকসই নিরাপত্তা প্রতিষ্ঠা এবং সামরিক সহযোগিতা বৃদ্ধির জন্য পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণ করা।

এমন সময়ে এই বৈঠক অনুষ্ঠিত হলো যার একদিন আগেই সৌদি আরবের সম্মানজনক ‘অর্ডার অব কিং আবদুল আজিজ’ সম্মাননা পেয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল জাভেদ কামার বাজওয়া। দুই দেশের শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননায় ভূষিত করা হয়। সৌদি বাদশাহ সালমান বিন আবদুলআজিজ আল সৌদের নির্দেশে যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস) জেনারেল বাজওয়াকে এই সম্মাননা তুলে দেন।

/এমপি/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী