শপথ নিলেন ফিলিপাইনের নতুন প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
৩০ জুন ২০২২, ১৬:২০ আপডেট : ৩০ জুন ২০২২, ১৬:২২

ফিলিপাইনের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ফার্দিনান্দ মার্কোস জুনিয়র (বংবং)। বৃহস্পতিবার (৩০ জুন) রাজধানী ম্যানিলায় শপথের মধ্যে দিয়ে বিদায়ী প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তের জায়গা নিলেন তিনি। এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

ন্যাশনাল মিউজিয়ামে বর্ণিল অনুষ্ঠানের মধ্যে দিয়ে শপথ নেন ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। এসময় তার স্ত্রীসহ তিন সন্তানকে কুচকাওয়াজ প্রদর্শন অনুষ্ঠানে উপস্থিত হতে দেখা যায়। ফাইটার জেট প্রদর্শনীও ছিল এই আয়োজনে। যেকোনও অপ্রতিকর পরিস্থিতি এড়াতে রাজধানীজুড়ে অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে।

এর আগে অনুষ্ঠিত নির্বাচনে প্রায় ৬০ শতাংশ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বি লেনি রবরেদোকে হারিয়ে বিজয়ী হন বংবং নামে পরিচিত মার্কোস জুনিয়র।

বংবংয়ের বিজয়ে মার্কোস পরিবারের রাজনৈতিক উত্তরাধিকার ফিরে এসেছে। ১৯৮৬ সালে এক জনপ্রিয় অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় মার্কোস পরিবার। নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তের মেয়ে সারা দুয়ার্তে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। সারা সম্প্রতি শপথও নিয়েছেন। এর মধ্যে দিয়ে শেষ হলো প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তের অধ্যায়।

/এলকে/
সম্পর্কিত
‘বাংলাদেশের মতো রিজিম চেঞ্জের’ ভয় কেন মোদির বিজেপির, নেপথ্যে কী ঘটছে
পশ্চিমতীরে ইসরায়েলের বসতি স্থাপন বন্ধের আহ্বান চীনের
জাপানে মূল্যস্ফীতি বাড়ার আভাস
সর্বশেষ খবর
‘উদ্যোগ’ কর্মসূচি থেকে ঋণ পেতে ৮ জেলায় ১৮ হাজারের বেশি আবেদন
‘উদ্যোগ’ কর্মসূচি থেকে ঋণ পেতে ৮ জেলায় ১৮ হাজারের বেশি আবেদন
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা
এমআরটি-৫-এর ডিপো নির্মাণে ১৫৭৮ কোটি টাকার প্রাক-চুক্তি আলোচনা গৃহীত
এমআরটি-৫-এর ডিপো নির্মাণে ১৫৭৮ কোটি টাকার প্রাক-চুক্তি আলোচনা গৃহীত
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত