'এশিয়ান ন্যাটো' নিয়ে সতর্ক করলো উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক
০৩ জুলাই ২০২২, ১৪:৫৮আপডেট : ০৩ জুলাই ২০২২, ১৬:৪২

যুক্তরাষ্ট্রের সঙ্গে এশিয়ার দুই দেশের সমঝোতায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে উত্তর কোরিয়া। দেশটি বলছে, দক্ষিণ কোরিয়া ও জাপান ওয়াশিংটনের সঙ্গে যে চুক্তিতে উপনীত হয়েছে সেটি আসলে ‘এশিয়ান ন্যাটো’ গঠনের মার্কিন পরিকল্পনাকে বাস্তব রূপ দিয়েছে। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ-এর সঙ্গে আলাপকালে এ নিয়ে কথা বলেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেন, ‘উত্তর কোরিয়ার হুমকি’ সম্পর্কে যুক্তরাষ্ট্রের গুজব ছড়ানোর একটি উদ্দেশ্য রয়েছে। তাদের আসল উদ্দেশ্য হলো এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক আধিপত্য অর্জনের জন্য একটি অজুহাত দাঁড় করানো মাত্র।

এর আগে গত সপ্তাহে ন্যাটো শীর্ষ সম্মেলনের সাইডলাইনে মিলিত হন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের নেতারা। এ সময় উত্তর কোরিয়ার বিরুদ্ধে ‘বর্ধিত প্রতিরোধ’ আরও জোরালো করার উপায় খুঁজে বের করার বিষয়ে একমত হন দেশগুলোর নেতারা।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম