পদত্যাগে ‘প্রস্তুত’ লঙ্কান প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
০৯ জুলাই ২০২২, ১৯:০২ আপডেট : ১০ জুলাই ২০২২, ১৯:৩৩

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে পদত্যাগের জন্য প্রস্তুত বলে জানিয়েছে তার কার্যালয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সর্বদলীয় সরকার গঠনের পথ উন্মুক্ত করতে তিনি পদত্যাগ করতে প্রস্তুত রয়েছেন।

অনেকেই মনে করছেন, পদত্যাগ করা ছাড়া রনিল বিক্রমাসিংহের সামনে আর কোনও পথ খোলা নেই।

বিবিসি’র সিনহালা প্রতিনিধি রাঙ্গা সিরিয়াল জানিয়েছেন, নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে বিরোধীদের প্রস্তাবিত পরিকল্পনায় রাজি হয়েছেন লঙ্কান প্রধানমন্ত্রী।

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী কার্যালয়ের মতে, এই সপ্তাহে দেশজুড়ে জ্বালানির সরবরাহ পুনরায় চালু করা হবে।

চলমান সরকারবিরোধী বিক্ষোভের মূল কারণ জ্বালানির ঘাটতি। অতীতেও সরকারের পক্ষ থেকে এমন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু তা বাস্তবায়ন হয়নি।

ভয়াবহ অর্থনৈতিক সংকটের জন্য প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসেকে দায়ী করে তার পদত্যাগের দাবিতে শনিবার প্রেসিডেন্টের বাসভবন ঘেরাওয়ের ঘোষণা দেয় বিক্ষোভকারীরা। এই মিছিল সামনে রেখে শুক্রবার রাজধানীতে প্রবেশ করতে শুরু করে হাজার হাজার বিক্ষোভকারী। এরইমধ্যে কলম্বো ও আশপাশের এলাকায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়।

তবে শনিবার সকালে এসব কিছু উপেক্ষা করে প্রেসিডেন্টের বাসভবনের সামনে হাজির হতে থাকে বিক্ষোভকারীরা। তবে তার আগেই প্রেসিডেন্টকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় বলে জানিয়েছে একটি প্রতিরক্ষা সূত্র। এছাড়া বিক্ষোভকারীদের প্রেসিডেন্টের বাড়িতে ঢুকে পড়া ঠেকাতে ফাঁকা গুলিবর্ষণ করা হয়েছে বলেও জানান তিনি।

শ্রীলঙ্কার বেসরকারি সম্প্রচারমাধ্যম সিরাসা টিভিতে প্রচারিত ফুটেজে দেখা গেছে, একসময়ে কঠোর নিরাপত্তা বেষ্টিত বাড়িটিতে ঢুকে পড়েছে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে, গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে গত রাতেই লঙ্কান প্রেসিডেন্ট রাজাপাকসেকে সেনাবাহিনীর সদর দফতরে নিয়ে যাওয়া হয়।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজ বিধ্বস্তের চেষ্টার ঘটনায় একজন গ্রেফতার: নেতানিয়াহু
মার্কিন ভোটারদের উদ্দেশে কেন খোলা চিঠি লিখলো ইরান
আর্কটিক অভিযান শেষে শাংহাইয়ে ফিরলো চীনের দুই গবেষণা জাহাজ 
সর্বশেষ খবর
বাণিজ্যিক নবায়নযোগ্য বিদ্যুৎকেন্দ্রের ক্রয়মূল্য নির্ধারণ
বাণিজ্যিক নবায়নযোগ্য বিদ্যুৎকেন্দ্রের ক্রয়মূল্য নির্ধারণ
এসবি সদস্য হত্যা মামলায় গ্রেফতার জিল্লু ৩ দিনের রিমান্ডে
এসবি সদস্য হত্যা মামলায় গ্রেফতার জিল্লু ৩ দিনের রিমান্ডে
সেপ্টেম্বরে নারী ও শিশুর প্রতি সহিংসতা বেড়েছে: এমএসএফ
সেপ্টেম্বরে নারী ও শিশুর প্রতি সহিংসতা বেড়েছে: এমএসএফ
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে এবার ‘হার্ডলাইনে’ বিএনপি
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে এবার ‘হার্ডলাইনে’ বিএনপি
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত