শ্রীলঙ্কার পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক
১৪ জুলাই ২০২২, ১৬:১০আপডেট : ১৪ জুলাই ২০২২, ১৭:৪৮

শ্রীলঙ্কার বর্তমান সরকারের পদত্যাগের দাবি জানিয়ে বিক্ষোভ অব্যাহত রেখেছে দেশটির সাধারণ মানুষ। এ অবস্থায় দেশজুড়ে সহিসংতা পরিহারের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস।

গুতেরেসে টুইটবার্তায় বলেন, শ্রীলঙ্কার চলমান রাজনৈতিক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। এটি গুরুত্বপূর্ণ যে সংঘর্ষের মূল কারণ এবং আন্দোলনকারীদের অভিযোগ সমাধান করা। সংকট উত্তরণে দেশটির সব দলের নেতাদের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে সমঝোতার মনোভাব গ্রহণের আহ্বান জানাচ্ছি।

দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কায় কয়েক মাস ধরেই সরকারবিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। দেশটি প্রধানমন্ত্রী পদত্যাগ করলেও প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে এখনও ক্ষমতা ছাড়েননি। এতে বিক্ষোভ অব্যাহত রেখেছে দেশটির সাধারণ মানুষ। তিনি দেশ ছেড়ে পালিয়ে মালদ্বীপে আশ্রয় নেওয়ার পর বৃহস্পতিবার সৌদি আরবের একটি বিমানে চড়ে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি। সেখান থেকে জেদ্দা যাওয়ার কথা রয়েছে তার।

এদিকে বুধবারের আন্দোলনে একজন নিহত ও ৮৪ জন আহত হয়েছেন। রাজধানী কলম্বো, প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দিনভর সংঘর্ষের পর এ হতাহতের খবর পাওয়া গেছে।

/এলকে/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম