শ্রীলঙ্কার নির্বাচন, কার পক্ষে তামিল অ্যালায়েন্স?

আন্তর্জাতিক ডেস্ক
২০ জুলাই ২০২২, ১২:২১আপডেট : ২০ জুলাই ২০২২, ১২:২১

শ্রীলঙ্কার পার্লামেন্টে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। বুধবার ভোটগ্রহণ শুরুর আগেই নিজেদের পছন্দের প্রার্থীর নাম স্পষ্ট করেছে দেশটির প্রধান তামিল রাজনৈতিক দল তামিল ন্যাশনাল অ্যালায়েন্স। দলটি জানিয়েছে, তাদের ১০ জন এমপি বিরোধী দল সমর্থিত প্রার্থী দুল্লাস আলাহাপেরুমাকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

তামিল ন্যাশনাল অ্যালায়েন্সের দলের কয়েকজন সদস্য অবশ্য দলের এ সংক্রান্ত সিদ্ধান্তের সমালোচনা করেছেন।

বিরোধীদলীয় নেতা সাজিথ প্রেমাদাসার নেতৃত্বাধীন জোটও আলহাপেরুমার প্রতি তাদের সমর্থন ঘোষণা করেছে। বেশ কয়েকটি মুসলিম দলও তার পক্ষ নিয়েছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, যেহেতু এই মুহূর্তে শ্রীলঙ্কার কোনও রাজনৈতিক দলে কোনও ঐক্য নেই, তাই গোপন ভোট দেওয়ার সময় কতজন এমপি দলীয় সিদ্ধান্তে অটল থাকবেন সেটি নিশ্চিত করে বলার সুযোগ নেই।

নির্বাচনে মূল লড়াই হবে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে এবং বিরোধী দল সমর্থিত প্রার্থী দুল্লাস আলাহাপেরুমার মধ্যে।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম