সিঙ্গাপুরে ১৪ দিনের ‘ভিজিট পাস’ পেয়েছেন গোটাবায়া

আন্তর্জাতিক ডেস্ক
২২ জুলাই ২০২২, ১১:৩৮আপডেট : ২২ জুলাই ২০২২, ১১:৩৮

দেশ ছেড়ে পালানো শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসেকে ১৪ দিনের স্বল্প মেয়াদে ভিজিট পাস দেওয়া হয়েছে বলে জানিয়েছে সিঙ্গাপুর কর্তৃপক্ষ। নগররাষ্ট্রটির অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৪ জুলাই লঙ্কান প্রেসিডেন্ট ‘ব্যক্তিগত সফরে’ সিঙ্গাপুরে পৌঁছালে তাকে এই পাস দেওয়া হয়।

৭৩ বছরের রাজাপাকসে ব্যাপক বিক্ষোভের মুখে ১৩ জুলাই শ্রীলঙ্কা থেকে পালিয়ে মালদ্বীপে পৌঁছান। পরে সেখান থেকে সিঙ্গাপুরে গিয়ে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র পাঠিয়ে দেন।

সিঙ্গাপুরে রাজাপাকসের ভ্রমণের বিষয়ে জানতে চাইলে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সিঙ্গাপুরের ইমিগ্রেশন অ্যান্ড চেকপয়েন্টস অথরিটি (আইসিএ) জানিয়েছে, পৌঁছানোর পর তাকে স্বল্প মেয়াদের ভিজিট ভিসা পাস (এসটিভিপি) দেওয়া হয়েছে।

স্ট্রেইট টাইমস সংবাদপত্রের এক খবরে বলা হয়েছে, গত ১৪ জুলাই সিঙ্গাপুরে পৌঁছানোর পর রাজাপাকসেকে ১৪ দিনের ভিজিট পাস দেওয়া হয়েছে। গত সপ্তাহে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, রাজাপাকসে আশ্রয় চাননি কিংবা তাকে কোনও আশ্রয় দেওয়া হয়নি।

আইসিএ জানিয়েছে, শ্রীলঙ্কার কোনও নাগরিক সামাজিক পরিদর্শনে সিঙ্গাপুরে পৌঁছালে সাধারণত তাকে ৩০ দিন পর্যন্ত মেয়াদে এসটিভিপি প্রদান করা হয়। যদি কারো আরও বেশি দিন থাকার প্রয়োজন পড়ে তাহলে তাকে অনলাইনে মেয়াদ বাড়ানোর আবেদন করতে হয়। প্রতিটি ঘটনার ক্ষেত্রে আলাদাভাবে আবেদন যাচাই করে সিদ্ধান্ত জানায় কর্তৃপক্ষ।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক