কমান্ডো অভিযানে খালি করা হলো কলম্বোর বিক্ষোভস্থল

আন্তর্জাতিক ডেস্ক
২২ জুলাই ২০২২, ২০:০৪আপডেট : ২২ জুলাই ২০২২, ২১:৩৪

রাজধানী কলম্বোতে সরকারবিরোধী বিক্ষোভকারীদের মূল শিবিরে ঝটিকা অভিযান চালিয়েছে লঙ্কান সেনা ও পুলিশ কমান্ডো। নামিয়ে ফেলা হয়েছে বিক্ষোভকারীদের বসানো তাঁবু।

কলম্বোর গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলোয় অনেকদিন ধরে অবস্থান করছিল তারা। শুক্রবার (২২ জুলাই) রাজধানীজুড়ে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ব্যাপক অভিযানে নামে সেনাসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী।

আগের দিন (২১ জুলাই) শুক্রবার রনিল বিক্রমাসিংহে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরই বিক্ষোভকারীদের সরিয়ে দিতে কঠোর অবস্থানে যাওয়ার বিষয়টি আঁচ পাওয়া যায়। শপথ নেওয়ার পর বিক্রমাসিংহে স্পষ্ট করে বলেন, সরকার উৎখাতের কোনও চেষ্টা কিংবা সরকারি ভবন দখল করে নেওয়া গণতন্ত্র নয়। এই ধরনের কাজে যারা যুক্ত থাকবে, তাদের কঠোরভাবে আইনের আওতায় আনা হবে।

এরই অংশ হিসেবে ভোর হওয়ার আগে, সেনা ও পুলিশ রাজধানী কলম্বোর প্রেসিডেন্ট প্রাসাদের কাছে মূল প্রতিবাদ শিবিরটি খালি করে দেয়। গত ১০৪ দিন ধরে সেখানে অবস্থান নিয়ে আন্দোলন করে আসছিল বিক্ষোভকারীরা। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সেনা ও পুলিশ সদস্যরা মধ্যরাতের দিকে ট্রাক ও বাসে করে এসে তাঁবু অপসারণ করে। আন্দোলনকারীদের অনেকের অভিযোগ, ব্যাপক লাঠিচার্জ করেছে তারা। এতে আহত হয়েছেন অনেকে।

প্রতিবাদকারীরা জানিয়েছিল, তারা শুক্রবার স্বেচ্ছায় আন্দোলনের মূল জায়গাটি খালি করে দেবে। একজন আইনজীবী বলেন, সশস্ত্র লঙ্কান বাহিনীর অভিযানে অনেক বিক্ষোভকারীকে আহত হয়ে হাসপাতালে যেতে হয়েছে। গ্রেফতারের মধ্যে সাংবাদিক ও একজন আইনজীবীও রয়েছেন।

শ্রীলঙ্কাজুড়ে আর্থিক, জ্বালানি, ওষুধ, খাদ্য এবং রাজনৈতিক সংকটের জেরে কয়েক মাস ধরে রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে বিক্ষোভ করে আসছে দেশটির সাধারণ মানুষ। সংকটের পেছনে সিঙ্গাপুরে পলাতক দেশটির সাবেক প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের সরকারকে দায়ী করে আন্দোলনকারীরা।

সূত্র: টাইম

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম