তাইওয়ান প্রণালীতে চীনের সামরিক মহড়া, অনেক ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক
০৫ আগস্ট ২০২২, ১০:৩৩আপডেট : ০৫ আগস্ট ২০২২, ১১:২৩

তাইওয়ান প্রণালীতে চীনের সামরিক মহড়ায় বাধ্য হয়ে নিজেদের ফ্লাইট বাতিল করেছে এশিয়ার একাধিক এয়ারলাইন্স। কোরিয়ান, এশিয়ানা এবং সিঙ্গাপুরের মতো এয়ারলাইন্স রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। গত মঙ্গলবার মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের জেরে দ্বীপটিকে ঘিরে কৌশলগত সামরিক মহড়া শুরু করেছে বেইজিং। ঝুঁকি এড়াতে ফ্লাইট বাতিলসহ রুট পরিবর্তন করছে বিমান সংস্থাগুলো।

ছয়টি ‘বিপদ অঞ্চল’ এড়িয়ে চলতে বেইজিংয় সতর্ক করার পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে, যেখানে পিপলস লিবারেশন আর্মি ‘সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা’ সমুন্নত রাখতে মহড়া চালাচ্ছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ও শনিবার তাইওয়ান রুটে সব ধরনের ফ্লাইট বাতিল করেছে দক্ষিণ কোরিয়ার বিমান সংস্থার কোরিয়ান এয়ার। আর এশিয়ানা এয়ারলাইন শুক্রবারের জন্য ওই রুটে নির্ধারিত ফ্লাইট বাতিল করেছে।

এদিকে শুক্রবার ৫ আগস্টের জন্য সিঙ্গাপুর এবং তাইপের রুটে নির্ধারিত চারটি ফ্লাইট বাতিল করেছে সিঙ্গাপুর এয়ারলাইনস। পরিস্থিতি পর্যবেক্ষণ করে শিডিউলে আরও পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জাপানের এএনএ ও জাপান এয়ারলাইন্সের ফ্লাইট শিডিউলে পরিবর্তন আনেনি। তবে হংকং ও দক্ষিণ এশিয়ার দেশগুলোয় যাওয়ার জন্য মহড়ার এলাকা এড়িয়ে চলছে।

তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়ার কারণে এশিয়ার অন্যান্য ফ্লাইডের শিডিউলেও পরিবর্তন আনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।  প্রথম দিনের মহড়ায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে নিজেদের শক্তির জানান দেয় চীনা সামরিক বাহিনী।

সূত্র: আল জাজিরা।

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম