মালয়েশিয়ার কাছে ১৮ যুদ্ধবিমান বিক্রি করছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক
০৫ আগস্ট ২০২২, ১৮:০৩আপডেট : ০৫ আগস্ট ২০২২, ১৮:০৩

মালয়েশিয়ার কাছে ১৮টি হালকা যুদ্ধবিমান (এলসিএ) বিক্রি করছে ভারত। তেজস নামের এই ফাইটার জেটটির নির্মাতা প্রতিষ্ঠান ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্থান অ্যারোনটিক্যালস লিমিটেড (হ্যাল)। শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে দাবি করা হয়, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মিসর, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনও একক ইঞ্জিনের এই যুদ্ধবিমানটির প্রতি আগ্রহ দেখিয়েছে।

দীর্ঘ পরীক্ষা পর্বের পর গত বছরের গোড়ার দিকে হিন্দুস্থান অ্যারোনটিক্যালসকে ৮৩টি তেজস উৎপাদনের কার্যাদেশ দেয় দিল্লি।

বর্তমানে রুশ, ব্রিটিশ ও ফরাসি যুদ্ধবিমান ব্যবহার করে থাকে ভারত। তবে বিদেশি প্রতিরক্ষা সরঞ্জামের ওপর নির্ভরশীলতা কমানোর পাশাপাশি নিজ দেশে উৎপাদিত যুদ্ধবিমানগুলো রফতানির জন্যও কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দিল্লি।

প্রথম দিকে ডিজাইনসহ নানা সমস্যা ছিল তেজসের। বেশ ভারী হওয়ার কারণে খোদ ভারতীয় নৌবাহিনীও একবার এটি প্রত্যাখ্যান করেছিল।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দেশটির পার্লামেন্টকে জানিয়েছে, হিন্দুস্তান অ্যারোনটিক্স গত বছরের অক্টোবরে রয়েল মালয়েশিয়ান এয়ার ফোর্সের ১৮টি তেজস যুদ্ধবিমান কেনার অনুরোধে সাড়া দিয়েছে।

হিন্দুস্থান অ্যারোনটিক্যালসের পরিচালক আর মাধবন জানান, মালয়েশিয়া সরকার তাদের আড়াই দশকের পুরনো মিগ-২৯ যুদ্ধবিমানগুলো ভারতীয় তেজস দিয়ে প্রতিস্থাপন করতে চাইছে।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম