তাইওয়ান ঘিরে চীনের সামরিক মহড়া সমাপ্ত, থেমে নেই ‘যুদ্ধের’ প্রস্তুতি

আন্তর্জাতিক ডেস্ক
১০ আগস্ট ২০২২, ১৭:৫৪আপডেট : ১০ আগস্ট ২০২২, ১৮:০১

তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়া শেষ হয়েছে বলে ঘোষণা দিয়েছে চীন। কিন্তু জানিয়েছে, আরও প্রশিক্ষণ ও যুদ্ধের প্রস্তুতি চলমান থাকবে। শান্তিপূর্ণ উপায়ে সম্ভব না হলে শক্তি প্রয়োগ করে তাইওয়ানের নিয়ন্ত্রণ নেওয়ার কথা পুনরায় একটি গুরুত্বপূর্ণ শ্বেতপত্রে উল্লেখ করার পর মহড়া শেষ হওয়ার এই ঘোষণা দিলো বেইজিং। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

চীনের সেনাবাহিনী পিএলএ-এর ইস্টার্ন থিয়েটার কমান্ডের এক মুখপাত্র বুধবার বলেছেন, মহড়া সফলভাবে শেষ হয়েছে। এতে কার্যকরভাবে সেনাদের যৌথ লড়াইয়ের সামর্থ্য যাচাই করা হয়েছে।

মুখপাত্রের দেওয়া বিবৃতিতে তাইওয়ান প্রণালিতে নজরদারি, নিয়মিত টহল ও লড়াইয়ে প্রস্তুতি অব্যাহত রাখার অঙ্গীকারের কথা উল্লেখ করা হয়েছে।

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি গত সপ্তাহে তাইওয়ান সফরের পর চীনা সেনাবাহিনী তাইওয়ান ঘিরে সাতটি বড় অঞ্চলে তাজা গুলি দিয়ে সামরিক মহড়া শুরু করে। এটি ছিল গত কয়েক বছর ধরে চীনের বৃহত্তম সামরিক মহড়া।

মঙ্গলবার তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ অভিযোগ করেছেন, আক্রমণের প্রস্তুতি নিতে চীন সামরিক মহড়াকে কাজে লাগাচ্ছে। আর বুধবার পেলোসি তার এই বিতর্কিত সফরের পক্ষে সাফাই গেয়েছেন। তিনি বলেছেন, চীনা সরকারকে তাইওয়ানকে বিচ্ছিন্ন করতে দিতে পারি না।

চীনের কমিউনিস্ট পার্টির সরকার তাইওয়ানকে চীনের বিচ্ছিন্নতাবাদী প্রদেশ হিসেবে মনে করে। বুধবার সকালে প্রকাশিত শ্বেতপত্রে তাইওয়ানকে শান্তিপূর্ণ উপায়ে একীভূত করতে ব্যর্থ হলে শক্তি প্রয়োগের কথা উল্লেখ করা হয়েছে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম