তাইওয়ানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক
১৩ আগস্ট ২০২২, ১৮:৩২আপডেট : ১৩ আগস্ট ২০২২, ১৮:৩২

চীনের ‘উসকানিমূলক’ আচরণের প্রতিক্রিয়ায় তাইওয়ানের সঙ্গে বাণিজ্য বাড়াবে যুক্তরাষ্ট্র। শুক্রবার এক বিবৃতিতে নিজ দেশের এমন অবস্থানের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের ইন্দো-প্যাসিফিক অঞ্চল বিষয়ক সমন্বয়কারী কার্ট ক্যাম্পবেল। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

কার্ট ক্যাম্পবেল বলেন, আগামী কয়েক দিনের মধ্যে নতুন একটি বাণিজ্য পরিকল্পনা উন্মোচন করা হবে।

গত সপ্তাহে তাইওয়ান সফর করেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। অঞ্চলটিতে তার এই সফরের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় বেইজিং। তাইওয়ানকে ঘরে বড় ধরনের সামরিক মহড়া চালায় চীনা সামরিক বাহিনী। এরমধ্যেই শুক্রবার অঞ্চলটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর সিদ্ধান্তের কথা জানালো যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রেসিডেন্টের ইন্দো-প্যাসিফিক অঞ্চল বিষয়ক সমন্বয়কারী কার্ট ক্যাম্পবেল বলেন, পেলোসির তাইওয়ান সফর ওয়াশিংটনের বিদ্যমান নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এ ইস্যুতে বেইজিংয়ের বিরুদ্ধে অতিমাত্রায় প্রতিক্রিয়া দেখানোর অভিযোগ করেন তিনি।

কার্ট ক্যাম্পবেল বলেন, বেইজিং এই অজুহাত ব্যবহার করে তাইওয়ানের ওপর তীব্র চাপ তৈরির মাধ্যমে স্থিতাবস্থা পরিবর্তনের চেষ্টা চালিয়েছে। তাদের কর্মকাণ্ড উসকানিমূলক ও নজিরবিহীন।

চীনের আচরণ তাইওয়ান প্রণালীজুড়ে এবং বিস্তৃত অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতাকে বিপন্ন করে তুলবে বলেও মন্তব্য করেন বাইডেন প্রশাসনের এই কর্মকর্তা।

/এমপি/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি