জাপানে আঘাত হেনেছে মেয়ারি

আন্তর্জাতিক ডেস্ক
১৪ আগস্ট ২০২২, ০০:১৫আপডেট : ১৪ আগস্ট ২০২২, ০০:১৭

জাপানের দক্ষিণ-পশ্চিম শিজুওকা প্রদেশে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মেয়ারি। স্থানীয় সময় শনিবার বিকেলের দিকে আঘাত হানায় ভারী বৃষ্টিপাত ও ঝড়ো বাতাস শুরু হয়েছে। এ অবস্থায় ভূমিধস এবং বন্যার আভাস দিয়ে সতর্ক করেছে প্রশাসন।

জাপানের আবহাওয়া অধিদফতর জানিয়েছে, গ্রীষ্মকালীন ঝড় মেরির কারণে জাপানের হোনশু দ্বীপে ভারী বৃষ্টিপাত দেখা দিয়েছে। সম্ভাব্য ভূমিধসের কারণে সেখানকার প্রধান শহর শিজুওকা থেকে ৭২ হাজারের বেশি মানুষকে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

রবিবার (১৪ আগস্ট) ভোরে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে ঝড়টি পূর্ব দিকে যাওয়ার আগে উত্তর দিকে থাকবে বলে ধারণা করা হচ্ছে। টোকিওতে শনিবার সকালে ভারী বর্ষণের ফলে জনজীবনে ব্যাপকভাবে প্রভাব ফেলে। টোকিও, দক্ষিণ-পশ্চিম কানাগাওয়া প্রিফেকচার এবং আশেপাশের উপকূলীয় এলাকায় বড় ঢেউয়ের সতর্কতা জারি করা হয়েছে।

ঝুঁকি এড়াতে নিপ্পন এয়ারওয়াজ বেশ কিছু অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়। ভারী বৃষ্টিতে কয়েক জায়গার বুলেট ট্রেনও ছেড়ে যেতে বিলম্ব হয়েছে। তবে টোকিওতে রবিবার ভোরে বৃষ্টিপাত কমে যাওয়ার পূর্বাভাস রয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম