চীনে প্রথমবারের মতো খরা সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক
১৯ আগস্ট ২০২২, ১১:৪৪আপডেট : ১৯ আগস্ট ২০২২, ১১:৪৪

প্রথমবারের মতো দেশজুড়ে খরা সতর্কতা জারি করেছে চীন। ইয়াংজি নদীর তীর জুড়ে তীব্র তাপদাহে পুড়তে থাকা ফসল রক্ষায় বিশেষজ্ঞ টিম পাঠাচ্ছে কর্তৃপক্ষ। দাবানল মোকাবিলায়ও হিমশিম খাচ্ছে তারা।

দক্ষিণপশ্চিমের সিচুয়ান থেকে শুরু করে ইয়াংজি নদীর তীরবর্তী সাংহাই পর্যন্ত বিস্তৃত এলাকা গত কয়েক সপ্তাহ ধরে তাপদাহে পুড়ছে। এরই মধ্যে বৃহস্পতিবার জাতীয় ‘ইয়োলো অ্যালার্ট’ জারি করে।

বৃহস্পতিবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, মধ্য চীনের জিয়াংসি প্রদেশে ইয়াংজি নদীর বন্যা অববাহিকাগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ পয়ং হ্রদটি এই বছর স্বাভাবিকের চেয়ে এক চতুর্থাংশে সঙ্কুচিত হয়েছে।

শুক্রবার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, দক্ষিণপশ্চিমাঞ্চলীয় চংকিং এলাকার ৬৬টি নদী শুকিয়ে গেছে। চংকিংয়ে এই বছর ৬০ শতাংশ কম বৃষ্টি হয়েছে। এই এলাকার অন্যতম শহর বেইবেইতে বৃহস্পতিবার তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়।

সূত্র: রয়টার্স

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম