চীনে রুশ কয়লা আমদানির পরিমাণ পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ

আন্তর্জাতিক ডেস্ক
২০ আগস্ট ২০২২, ১৬:১১আপডেট : ২০ আগস্ট ২০২২, ১৬:১৫

চীনে রুশ কয়লার আমদানি গত জুলাইয়ে আগের বছরের একই সময়ের তুলনায় ১৪ শতাংশ বেড়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে রুশ কয়লা আমদানির পরিমাণ গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে রুশ আগ্রাসনের কারণে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা মস্কোকে বিপাকে ফেলে দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে চীন ও ভারতের মতো ক্রেতাদের কাছে ছাড়কৃত দামে কয়লা বিক্রিতে বাধ্য হয়েছে মস্কো।

এদিকে পশ্চিমাদের চাপ সত্ত্বেও রাশিয়ার জ্বালানি তেল আমদানির পরিকল্পনার কথা জানিয়েছে চীনের মিত্র মিয়ানমার। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র জো মিন তুন জানিয়েছেন, বিশ্বব্যাপী জ্বালানি সংকটের কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, আমরা রাশিয়া থেকে পেট্রোল আমদানির অনুমতি পেয়েছি। এর গুণগত মান ভালো এবং খরচও কম। আগামী মাসের সেপ্টেম্বর থেকে জ্বালানি আমাদানি শুরু হবে।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম