সন্ত্রাসবাদের মামলায় জামিন পেলেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক
২৫ আগস্ট ২০২২, ১৭:০৯আপডেট : ২৫ আগস্ট ২০২২, ১৭:০৯

পুলিশের দায়ের করা সন্ত্রাসবাদ মামলায় জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এর ফলে এই মাসের শেষ পর্যন্ত পুলিশ তাকে গ্রেফতার করতে পারবে না। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে।

শুক্রবার দেওয়া এক ভাষণে ইমরান খান এক পুলিশ কর্মকর্তা ও বিচারককে হুমকি দেওয়ার অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছে। আদালতের রায়ের আগের ঘটনাবলী পুলিশ ও খান সমর্থকদের মধ্যে সহিংস সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছিল।

ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ইমরান খান আগাম নির্বাচনের দাবিতে গণসমাবেশ কর্মসূচি আয়োজন করে আসছেন।

সরকার বলছে, নির্ধারিত সময় অনুসারে আগামী বছর নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার আদালতের বাইরে ইমরান খান সাংবাদিকদের বলেছেন, তিনি কখনও কাউকে হুমকি দেননি। তার বিরুদ্ধে সন্ত্রাসবাদের মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং শাহবাজ শরিফের সরকার তার জনপ্রিয়তা বাড়াতে ভীত।

এর আগে সন্ত্রাসবাদ মামলায় ইমরান খানের আইনজীবী বাবর আওয়ান আদালতে জামিনের আবেদন করেন। আদালতের হাজির হওয়ার পর সাধারণ অভিযুক্তের মতো তাকে হাঁটতে বলা হয়।

এসময় আদালতের বাইরে খান সমর্থকরা জড়ো হয়ে সরকারের বিরুদ্ধে স্লোগান দেন।

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম