হাসপাতালে মাহাথির মোহাম্মদ

আন্তর্জাতিক ডেস্ক
৩১ আগস্ট ২০২২, ১৩:৫৭আপডেট : ৩১ আগস্ট ২০২২, ১৩:৫৭

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার করোনা শনাক্ত হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মাহাথিরের দফতরের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

বিবৃতিতে বলা হয়, বুধবার সকালে করোনায় আক্রান্ত হওয়ার ব্যাপারে নিশ্চিত হন সাবেক প্রধানমন্ত্রী। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সেখানে আগামী কয়েক দিন তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হবে।

দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছেন ৯৭ বছরের মাহাথির। গত জানুয়ারির শেষের দিকেও একবার তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করতে হয়েছিল। পরে ফেব্রুয়ারির গোড়ার দিকে সেখান থেকে তাকে রিলিজ দেন চিকিৎসকরা।

২০০৩ সাল পর্যন্ত টানা ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন মাহাথির মোহাম্মদ। এক সময় যে দলের নেতৃত্ব দিয়েছেন তার বিরুদ্ধে জোট গড়ে নির্বাচনে জয়ী হয়ে ২০১৮ সালে ৯২ বছর বয়সে তিনি ফের প্রধানমন্ত্রী হন। অভ্যন্তরীণ কোন্দলে দুই বছরেরও কম সময়ের মধ্যে তার নেতৃত্বাধীন সরকারের পতন হয়। তবে মালয়েশিয়ার ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এখনও দেশটির একজন প্রভাবশালী রাজনীতিক।

/এমপি/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম