ঘুষকাণ্ডে দোষী সাব্যস্ত নাজিবের স্ত্রী, ১০ বছরের সাজা

আন্তর্জাতিক ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০২২, ১৬:৩৪আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২২, ১৬:৩৮

ঘুষ গ্রহণের অভিযোগে দায়ের করা মামলায় দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের স্ত্রী রোসমাহ মনসুর। বৃহস্পতিবার তাকে ১০ বছরের সাজা প্রদান করেন আদালত। জরিমানা পরিশোধে ব্যর্থ হলে আরও ৩০ বছর কারাগারে থাকতে হবে তাকে।

নাজিব রাজাক ক্ষমতায় থাকাকালীন একটি প্রতিষ্ঠাকে সৌরশক্তি প্রকল্পে সহযোগিতা করেন রোসমাহ মনসুর। এজন্য ২৭৯ মিলিয়ন মার্কিন ডলার ঘুষ চান বলে অভিযোগ ওঠে। ঘুষ চাওয়া ও গ্রহণের অভিযোগে বৃহস্পতিবার তাকে দোষী সাব্যস্ত করেন মালয়েশিয়ার আদালত।

কয়েকদিন আগেই মালয়েশিয়ার রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিলের (ওয়ানএমডিবি) অর্থ কেলেঙ্কারি মামলার অভিযোগ প্রমাণে নাজিব রাজাকে ১২ বছরের সাজা দেন আদালত।

আদালতের রায়ের পর রোসমাহ বলেন, ‘আমাকে অবশ্যই স্বীকার করতে হবে আজ যা ঘটেছে তাতে আমি খুব দুঃখিত। কেউ আমাকে অর্থ নিতে এবং গুনতেও দেখেনি। কিন্তু যদি এটাই পরিণতি হয় তাহলে সৃষ্টিকর্তার ওপর ছেড়ে দিলাম।’

আদালত তাকে ৯৭০ মিলিয়ন রিঙ্গিত জরিমানাও করেছেন। কবে থেকে তার সাজা শুরু হবে বিষয়টি স্পষ্ট করা হয়নি। রোসমাহ এখনও মানি লন্ডারিং এবং কর ফাঁকিসহ আরও ১৭টি মামলা চলছে। যদিও নিজেকে নির্দোষ বলে দাবি করে আসছেন।

সূত্র: বিবিসি

/এলকে/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম