তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে চীনের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০২২, ১৩:০৮আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ১৩:০৮

যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে ১১০ কোটি ডলারের অস্ত্র বিক্রির ঘোষণায় হুঁশিয়ারি দিয়েছে চীন। তাইপের কাছে অস্ত্র বিক্রির অনুমোদন দিলে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছে দেশটি। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

এ বিষয়ে ওয়াশিংটনে নিযুক্ত চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ বলেন, অস্ত্র বিক্রি ‘তাইওয়ানের স্বাধীনতাকামী’ বিচ্ছিন্নতাবাদী শক্তিকে ভুল সংকেত পাঠাচ্ছে। চীন-মার্কিন সম্পর্ক ও তাইওয়ান প্রণালী জুড়ে শান্তি এবং  স্থিতিশীলতাকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলছে ওয়াশিংটন।

নতুন করে উত্তেজনা সৃষ্টি না করতে যুক্তরাষ্ট্রকে অবিলম্বে অস্ত্র বিক্রি প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বেইজিং।

তাইওয়ান ইস্যুতে বেইজিংয়ের সঙ্গে ওয়াশিংটনের উত্তেজনার মধ্যেই অঞ্চলটিতে অস্ত্র বিক্রির ঘোষণা দেয়  বাইডেন প্রশাসন। এর আওতায় তাইপেকে ৬৬ কোটি ৫০ লাখ ডলারের ‘রাডার ওয়ার্নিং সিস্টেম’ সরবরাহ করবে ওয়াশিংটন। এই ব্যবস্থার মাধ্যমে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত করা সম্ভব হবে। এছাড়া যেকোনও জাহাজ ডুবিয়ে দিতে সক্ষম ৬০টি হারপুন ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হবে। এর দাম পড়বে ৩৫ কোটি ৫০ লাখ ডলার।

/এলকে/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম