বাড়ি ফিরলেন মাহাথির

আন্তর্জাতিক ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০২২, ১৪:৩৭আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ১৪:৩৯

সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন মালেয়শিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। শারীরিক অবস্থার উন্নতি হলে রবিবার (৪ সেপ্টেম্বর) হাসপাতাল থেকে ছাড়াপত্র দেওয়া হয় এই প্রবীণ রাজনীতিককে।

করোনা ভাইরাস পরীক্ষার ফল পজেটিভ আসলে (৩১ আগস্ট) দেশটির জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে ভর্তি করা হয় তাকে। মাহাথিরের কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে এই তথ্য জানানো হয়। এতে আরও জানানো হয়, হাসপাতাল থেকে ছাড়া পেলেও মঙ্গলবার পর্যন্ত হোম কোয়ারেন্টিনেই থাকবেন তিনি।  

এ প্রসঙ্গে দেশটির সরকার এক বিবৃতিতে জানিয়েছে, করোনার সংক্রমণ থেকে সুরক্ষায় ৯৭ বছর বয়সী মালেশিয়ার সাবেক এই প্রধানমন্ত্রী তিন ডোজ টিকা নিয়েছিলেন। সবশেষ ভ্যাকসিন নিয়েছিলেন ২০২১ সালের নভেম্বরে। বর্ষীয়ান এই নেতা আগেও হৃদরোগের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন।   

১৯৮১ সাল থেকে ২০১৮ সালের মে পর্যন্ত দীর্ঘ ২২ বছর দুই মেয়াদে মালেশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন তিনি। এরপরে বিরোধী দলীয় জোটের নেতা হিসেবে ২ বছর ক্ষমতায় থাকার পরে ক্ষমতার লড়াইয়ে জোটের পতন হলে তিনি পদত্যাগ করেন।  

/এনবি/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক