উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছে তাইওয়ানের শাসক দল: চীন

আন্তর্জাতিক ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০২২, ২০:১৬আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ২০:১৬

তাইওয়ানের শাসক দলের বিরুদ্ধে এ অঞ্চলে উত্তেজনা বাড়ানোর চেষ্টার অভিযোগ করেছে চীন। তাইওয়ানের সেনাবাহিনী নিজেদের আকাশসীমার কাছে প্রবেশ করা চীনের একটি বেসামরিক ড্রোন ভূপাতিত করার পর এমন অভিযোগ করেছে বেইজিং। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

এক নিয়মিত ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে কথা বলেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান। তিনি বলেন, তাইওয়ানের ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির উত্তেজনা বাড়ানো যে প্রয়াস নিয়েছে তার কোনও মানে হয় না।

এর আগে নিজেদের আকাশসীমার কাছে চীনা ড্রোন ভূপাতিত করাকে উপযুক্ত জবাব বলে মন্তব্য করেন তাইওয়ানের প্রধানমন্ত্রী সু-সেং চ্যাং। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, তাইওয়ানের পক্ষ থেকে একাধিকবার সতর্ক সংকেত পাঠানোর পর গুলি করা হয় ড্রোনটিকে। তার ভাষায়, ‘তাইওয়ান দ্বীপের ওপর দিয়ে উড়ে যাওয়া ড্রোনটিকে সরে যেতে সতর্ক দেওয়া হলেও সেটি আমাদের বার্তা উপেক্ষা করে। গুলি চালানো ছাড়া আমাদের উপায় ছিল না। এটি ছিল একটি উপযুক্ত পদক্ষেপ। চীনের উচিৎ সংযম চর্চা করা।’

/এমপি/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম