উজবেকিস্তানে মিলিত হবেন শি-পুতিন: এপি

আন্তর্জাতিক ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২২, ১৮:৩৭আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১৮:৩৭

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং আগামী সপ্তাহে উজবেকিস্তানে একটি সম্মেলন বৈঠকে মিলিত হবেন। বুধবার এক রুশ কর্মকর্তাকে উদ্ধৃত করে মার্কিন বার্তা সংস্থা এপি এখবর জানিয়েছে। ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরুর পর দুই নেতার এটি প্রথম বৈঠক হবে।

চীনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আন্দ্রেই ডেনিসভ সাংবাদিকদের বলেছেন, উজবেক শহর সামারখন্দে সাংহাই কোপারেশন অর্গানাইজেশন সামিটে পুতিন ও শি জিনপিং বৈঠক করবেন। সম্মেলনটি ১৫-১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রদূতকে উদ্ধৃত করে রুশ বার্তা সংস্থা তাস লিখেছে, দশ দিনের মধ্যে আমাদের নেতাদের বৈঠক সামারাখন্দে অনুষ্ঠিত হবে। আমরা এজন্য সক্রিয় প্রস্তুতি নিচ্ছি।

শি জিনপিং যদি উজবেকিস্তান সফরে যান তাহলে গত আড়াই বছরের মধ্যে এটি হবে তার প্রথম বিদেশ সফর। রুশ সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সম্মেলন শুরুর আগে কাজাখস্তান সফর করতে পারেন চীনা প্রেসিডেন্ট। তবে এই বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি।

শি জিনপিংয়ের উজবেকিস্তান সফর সম্পর্কে জানতে চাইলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বুধবার বলেছেন, এই প্রশ্নের জবাবে আমার কিছু বলার নেই।

ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণ শুরুর সপ্তাহখানেক আগে শেষবার বৈঠক করেছিলেন পুতিন ও শি। ওই সময় দুই নেতা একটি চুক্তি স্বাক্ষর করেন যাতে বলা হয়েছে দুই দেশের সম্পর্কে ‘কোনও সীমা নেই’। পুতিনের চীন সফরের সময় মস্কোর ইউক্রেনে আক্রমণের পরিকল্পনা সম্পর্কে চীনা প্রেসিডেন্ট জানতেন কিনা তা এখনও অস্পষ্ট।

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রতি কৌশলগত সমর্থন জানানো ছাড়া চীন প্রধানভাবে নিরপেক্ষতা বজায় রেখেছে এবং পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে রুশ অর্থনীতিকে সহযোগিতা এড়িয়ে যাচ্ছে।

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম