ভয়াবহ বন্যার পর পাকিস্তানে এবার ডেঙ্গুর উপদ্রব

বিদেশ ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২২, ১৬:০৪আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ১৬:০৮

পাকিস্তানে ভয়াবহ বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসলেও এবার ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। এতে উদ্বেগ জানিয়েছেন দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা। খবর বিবিসির।

গত জুন থেকে অতি বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে পাকিস্তান। দেশটির এক তৃতাংশ জায়গায় পানিতে তলিয়ে যায়। সিন্ধু, বেলুচিস্তানসহ বেশ কিছু প্রদেশের যোগাযোগ ব্যবস্থা, ঘর-বাড়ি বিলীন হয়ে গেছে। বন্যায় প্রায় দেড় হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সরকার। ৩৩ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত।

এখনও বিভিন্ন জায়গায় উদ্ধার অভিযান অব্যাহত আছে। আশ্রয় কেন্দ্রে আছেন হাজারো মানুষ। জমে থাকা পানির পাশে এখনও বাস্তুচ্যুত মানুষ থাকায় ডেঙ্গু জ্বরে প্রাণ হারাচ্ছেন অনেকে। আক্রান্তের সংখ্যাও দিন দিন বাড়ছে।

দক্ষিণ সিন্ধু প্রদেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ৩ হাজার ৮৩০টি ডেঙ্গু জ্বরের ঘটনা রেকর্ড করেছে। মারা গেছে ৯ জন। এই সংখ্যা আরও বাড়তে পারে। এ প্রসঙ্গে চিকিৎসক আব্দুল গফুর শোরো বলেন, 'সিন্ধু প্রদেশের সার্বিক অবস্থা খুবই নাজুক। প্রদেশজুড়ে আমরা ক্যাম্প স্থাপন করছি। আমরা এখন যা দেখছি বেশির ভাগই ডেঙ্গু রোগী'।

এদিকে বন্যাকবলিত এলাকাগুলোতে রয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট। অনেক জায়গার পানি নেমে গেলেও সুপেয় পানির ব্যবস্থা নেই। এতে অন্যন্যা নানা রোগবালাইয়ে আক্রান্ত হচ্ছেন লোকজন।

পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসলামাবাদ। বিভিন্ন জায়গা থেকে ত্রাণ সহায়তা আসছে দেশটিতে।

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম