রাষ্ট্রনেতাদের সঙ্গে ফটোসেশন ও নৈশভোজ এড়িয়ে গেলেন শি

বিদেশ ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২২, ১৪:২৯আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, ১৪:৩২

সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে অংশ নিতে উজবেকিস্তানের সামারখন্দে জড়ো হয়েছেন রুশ ও চীনের প্রেসিডেন্টসহ ১১টি দেশের রাষ্ট্রপ্রধান। আঞ্চলিক এই নিরাপত্তা সম্মেলনের নৈশভাজে এড়িয়ে গেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তার এমনকাণ্ড নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মাধ্যমে। খবর রয়টার্স। 

উজবেকিস্তানের সরকারের একটি সূত্র শুক্রবার রয়টার্সকে জানিয়েছে, করোনা মহামারী শুরুর পর এই প্রথম বিদেশ সফর করছেন শি জিনপিং। ধারণা করা হচ্ছে, করোনাভাইরাসের সংক্রমণের সতর্কতার অংশ হিসেবে তিনি মিত্রদের সঙ্গে নৈশভোজ এড়িয়ে যান।

শুধু তাই নয়, বৃহস্পতিবার দিবাগত রাতে যখন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানসহ অন্যান্য নেতারা ফটোসেশনে অংশ নেন তখনও দেখা যায়নি শি জিনপিংকে।

চীনা প্রতিনিধি দলের নৈশভোজ ও ফটোসেশনে অংশ না নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উজবেক সরকারের একটি সূত্র। বলা হচ্ছে, কোভিড-১৯ নীতির কারণেই চীনা প্রতিনিধি দল এতে অংশ নেয়নি। 

এ বিষয়ে বার্তা সংস্থা রয়টার্স চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চাইলে তার উত্তর পাওয়া যায়নি।

/এলকে/
সম্পর্কিত
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম