দামেস্ক বিমানবন্দরে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় ৫ সেনা নিহত

বিদেশ ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২২, ০৯:৫৪আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ১০:০০

সিরিয়ার রাজধানী দামেস্ক বিমানবন্দর এবং শহরের অন্যান্য জায়গায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে সিরিয়ার ৫ সেনা নিহত হয়েছেন।

শনিবার ভোরে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েল বিমানবন্দরসহ রাজধানীর দক্ষিণে হামলা চালিয়েছে। সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনীর ইসরায়েলের ছোড়া অধিকাংশ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।

হামলার কারণে দামেস্কে বিমান চলাচলে কোনও প্রভাব পড়েছে কিনা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে জানিয়েছে, স্থানীয় সময় ভোরে বিমানবন্দর ও শহরের অন্যান্য লক্ষ্যবস্তু টার্গেট করে টাইবেরিয়াস হ্রদের উত্তর-পূর্ব দিক থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

সূত্রের বরাতে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার খবরে বলা হয়েছে, ইসরায়েলি আগ্রাসনে সিরিয়ার পাঁচ সেনা নিহত হয়েছেন। বেশি কিছু স্থাপনা ধ্বংস হয়ে গেছে।

ইসরায়েলের দাবি, ইরানের বাহিনী ও  তাদের সামরিক সম্পদ লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা।

সূত্র: আল জাজিরা।

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম