নতুন রুশ যুদ্ধবিমান পাচ্ছে মিয়ানমার

আন্তর্জাতিক ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২২, ১৮:৪৫আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ২০:৫৬

রাশিয়ার কাছ থেকে নতুন সুখই এসইউ-৩০এসএম যুদ্ধবিমান পেতে যাচ্ছে মিয়ানমার। জান্তা মুখপাত্র মেজর জেনারেল ঝাও মিন তুন মঙ্গলবার বলেছেন, চলতি মাসে রাশিয়া সফরে সামরিক সরকার প্রধান মিন অং হ্লাইং ব্যক্তিগতভাবে এগুলোর উৎপাদন পরিদর্শন এবং পরীক্ষা করে দেখেছেন। শিগগিরই এগুলো মিয়ানমারকে সরবরাহ করবে রাশিয়া। মিয়ানমার বিষয়ক সংবাদমাধ্যম ইরাবতি এ খবর জানিয়েছে।

২০১৮ সালে স্বাক্ষরিত ২০৪ মিলিয়ন ডলার মূল্যের একটি চুক্তির আওতায় মিয়ানমারের কাছে ছয়টি যুদ্ধবিমান বিক্রি করছে রাশিয়া।

এই বছরের মার্চ মাসে দুটি যুদ্ধবিমান পেয়েছে মিয়ানমার। বাকিগুলো খুব শিগগিরই সরবরাহ করবে রাশিয়া।

দীর্ঘদিন ধরে রাশিয়ার সামরিক সরঞ্জাম ব্যবহার করে আসছে মিয়ানমার। গত বছরের সামরিক অভ্যুত্থানের পর জান্তাপ্রধান তিনবার রাশিয়া সফর করেছেন। তিনি নিজেও রুশ অস্ত্রের ভক্ত। তিনি বলেছেন, আমি এগুলো পছন্দ করি।

স্টকহোমের আন্তর্জাতিক পিস রিসার্চ ইনস্টিটিউট বলেছে, ২০১৫ থেকে ২০২১ সাল পর্যন্ত মিয়ানমারের কাছে রাশিয়া আরও ২৪৭ মিলিয়ন ডলার মূল্যের অস্ত্র বিক্রি করেছে।

রাশিয়ার কাছ থেকে মিয়ানমারের ক্রয়কৃত সামরিক সরঞ্জামের মধ্যে রয়েছে মিগ-২৯ যুদ্ধবিমান এবং ইয়াক-১৩০ কম্ব্যাট ট্রেইনার, এমআই-১৭, এমই-২৪ ও এমআই-৩৫ যুদ্ধের হেলিকপ্টারসহ অন্যান্য অস্ত্র।

এমন সময় মিয়ানমারের জান্তা নতুন রুশ যুদ্ধবিমান শিগগিরই পাওয়ার কথা জানালো, যখন দেশটির সেনাদের গুলিবর্ষণে ১১ স্কুলশিশু নিহতের ঘটনায় শোক বিরাজ করছে। শুক্রবার সাগাইং অঞ্চলে হেলিকপ্টার থেকে স্কুলে গুলিবর্ষণে এই হতাহতের ঘটনা ঘটে। এখনও নিখোঁজ রয়েছে ১৫ শিশু।  

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, রুশ নির্মিত এমআই-৩৫ হেলিকপ্টার থেকে স্কুলে গুলিবর্ষণ করা হয়েছে। জান্তার দাবি, স্কুলে প্রতিরোধ যোদ্ধারা লুকিয়ে ছিল। তবে স্থানীয়রা এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম