মিয়ানমারের ১৫ সেনাকে হত্যার দাবি প্রতিরোধ বাহিনীর

আন্তর্জাতিক ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২২, ১৯:০১আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ১৯:০১

মিয়ানমারের সামরিক বাহিনীর ১৫ সেনাকে হত্যার দাবি করেছে জান্তাবিরোধী প্রতিরোধ বাহিনী। তাদের দাবি অনুসারে, দেশটির সাগাইং ও কারেন রাজ্যে পৃথক সংঘর্ষে এই সেনাদের হত্যা করা হয়েছে। মিয়ানমার-বিষয়ক সংবাদমাধ্যম ইরাবতী এখবর জানিয়েছে।

কারেন ন্যাশনাল ইউনিয়নের অন্তর্ভুক্ত কারেন ন্যাশনাল লিবারেশন আর্মির সঙ্গে সংঘর্ষে সেনাবাহিনীর ৭ সদস্য নিহত হয়েছে। কারেন রাজ্যে প্রতিরোধ বাহিনী একটি সামরিক ফাঁড়ি দখল করেছে।

ইরাবতীর পক্ষ থেকে এই দাবির সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি।

বুধবার এক বিবৃতিতে কারেন ন্যাশনাল ইউনিয়ন বলেছে, মাসব্যাপী অবরোধের পর মাত্র ১৭ মিনিটের হামলায় সেনাবাহিনীর ফাঁড়ি দখল করেছে। এসময় সাত সেনা নিহত ও আহত দুই সেনাকে বন্দি করা হয়।

নিজেদের দাবির পক্ষে জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের একটি ছবি প্রকাশ করেছে কারেন ন্যাশনাল ইউনিয়ন।

মঙ্গলবার কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি থাইল্যান্ড সীমান্তের কাছে মায়াবতী টাউনশিপের একটি গ্রামে সেনাবাহিনীর তিনটি ব্যাটালিয়নের ওপর হামলা চালিয়েছে। প্রতিরোধ বাহিনীর কোবরা কলাম দাবি করেছে, তাদের স্নাইপারের গুলিতে দুই সেনা নিশ্চিতভাবে নিহত হয়েছে।

কয়েক মাস ধরে থাই সীমান্তবর্তী গ্রামগুলোতে সেনাবাহিনীর সঙ্গে প্রতিরোধ বাহিনীর লড়াই চলছে।

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম