আকস্মিক পদত্যাগের ঘোষণা পাকিস্তানের অর্থমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২২, ১০:৫৬আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ১০:৫৯

পাকিস্তানে অর্থনৈতিক সংকটের মধ্যেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল। ভয়াবহ বন্যা পরবর্তী পরিস্থিতি যখন কাটিয়ে ওঠার চেষ্টা করছে দেশটির সরকার, তখনই তার পদত্যাগের ঘোষণা এলো। গত চার বছরের কম সময়ে পদত্যাগ করার মধ্যে তিনি পঞ্চম অর্থমন্ত্রী।

রবিবার (২৫ সেপ্টেম্বর) টুইটার বার্তায় তিনি জানান, 'আমি মৌখিকভাবে অর্থমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছি। ইতোমধ্যে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে পরিকল্পনার বিষয়ে ইঙ্গিত দিয়েছি। পাকিস্তানে পৌঁছে আমি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবো।'

মিফতাহ ইসমাইল ও শাহবাজ শরিফ বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। আগামী সপ্তাহে তারা দু’জন পাকিস্তানে ফেরার কথা রয়েছে।

পাকিস্তান সরকার বর্তমানে ব্যাপক অর্থনৈতিক সংকটে রয়েছে। তার মধ্যে চলতি মাসের শুরুতে ভয়াবহ বন্যায় আনুমানিক ৩ হাজার কোটি মার্কিন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে। মারা গেছেন দেড় হাজারের বেশি মানুষ। এ অবস্থায় গত শনিবার বিশ্ব ব্যাংক জানিয়েছে, ইসলামাবাদকে ২০০ কোটি মার্কিন ডলার সহায়তা দেবে তারা।

সূত্র: আল জাজিরা

/এলকে/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম