জামিন পেলেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক
০২ অক্টোবর ২০২২, ১৯:২৫আপডেট : ০২ অক্টোবর ২০২২, ২০:২০

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জামিন পেয়েছেন। রবিবার রাজধানী ইসলামাবাদের একটি আদালত তাকে জামিন দেন। একইসঙ্গে আগামী ৭ অক্টোবর তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এর আগে গত শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন সিনিয়র সিভিল জজ রানা মুজাহিদ রহিম। গত ২০ আগস্ট এক সমাবেশে বিচারক ও পুলিশ কর্মকর্তাদের নামে মামলার হুমকি এবং একজন বিচারককে নিয়ে মন্তব্যের জেরে ইমরানের বিরুদ্ধে মামলা হয়েছিল। মামলার শুনানিতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে ওই পরোয়ানা জারি করা হয়।

এ ঘটনায় বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ইমরান খানের বাড়ির সামনে জড়ো হয়। পরে সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এ মুহূর্তে সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেফতার না করার ইঙ্গিত দেন। তিনি বলেন, পরোয়ানাটি নিয়মিত ও জামিনযোগ্য। ফলে গ্রেফতারের কোনও প্রশ্ন নেই। এরমধ্যেই রবিবার তাকে জামিন দেন আদালত। 

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম