মিয়ানমারে আটক জাপানি চলচ্চিত্র নির্মাতার ১০ বছরের জেল

আন্তর্জাতিক ডেস্ক
০৬ অক্টোবর ২০২২, ১১:১৪আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ১১:১৪

রাষ্ট্রদ্রোহ ও যোগাযোগ আইন লঙ্ঘনের দায়ে জাপানের এক চলচ্চিত্র নির্মাতাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে মিয়ানমারের সামরিক আদালত। বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

সাজাপ্রাপ্ত টরু কুবোতা (২৬) গত জুলাইয়ে মিয়ানমারের অন্যতম বড় শহর ইয়াঙ্গুনের বিক্ষোভ থেকে গ্রেফতার হন। পরবর্তীতে জানা যায়, অভিবাসন আইন লঙ্ঘন এবং ক্ষমতাসীন সামরিক বাহিনীর বিরুদ্ধে ভিন্নমতকে উসকে দেওয়ার অভিযোগে আটক হন তিনি।

চলচ্চিত্র নির্মাতার আইনজীবীর বরাতে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা বলেন, বুধবার (৫ অক্টোবর) কুবোতাকে রাষ্ট্রদ্রোহে ৩ বছর এবং টেলিযোগ আইন লঙ্ঘনের দায়ে ৭ বছরের সাজা প্রদান করা হয়েছে। আর অভিবাসন আইন লঙ্ঘনের শুনানি আগামী ১২ অক্টোবর ধার্য করেছে আদালত।

তিনি আরও বলেন, কুবোতার মুক্তির জন্য আমরা মিয়ানমার কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি এবং আইনি লড়াই চালিয়ে যেতে চাই।

গত বছরের ফেব্রুয়ারিতে মিয়ানমারের অং সান সু চি’র সরকারকে ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনী। এরপর থেকেই দেশটির ক্ষমতায় তারা। ক্ষমতাগ্রহণের পর থেকে মিয়ানমারের অনেকে রাজনীতিক, সাংবাদিক, অ্যাক্টিভিস্ট, চিকিৎসকসহ বিদেশিকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে। অনেকের বিরুদ্ধে রায় ঘোষণা করেছে সামরিক আদালত।

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম