ইসরায়েলে ভারতীয় বংশোদ্ভূত তরুণকে ছুরিকাঘাতে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
০৮ অক্টোবর ২০২২, ১০:৫৮আপডেট : ০৮ অক্টোবর ২০২২, ১০:৫৮

এ বছরের গোড়ার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে ভারত থেকে ইসরায়েলে গিয়ে স্থায়ী হন ১৮ বছরের ইয়োয়েল লেহিঙ্গাহেল। সম্প্রতি উত্তর ইসরায়েলের শহর কিরিয়াত শমোনাতে এক জন্মদিনের পার্টিতে মারামারি শুরু হওয়ার পর তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, ইয়োয়েল লেহিঙ্গাহেলের পরিবার মূলত উত্তর-পূর্ব ভারতীয় ইহুদি সম্প্রদায় বনেই মেনাশের সদস্য।

ভারত থেকে অভিবাসী হিসেবে ইসরায়েলে যাওয়া একজন বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ইয়োয়েল লেহিঙ্গাহেল। সেখানে একটি জন্মদিনের পার্টিতে অংশ নেন তিনি। সেখানে আরও ২০ জনেরও বেশি তরুণ হাজির ছিল।

ইসরায়েলে ভারতীয় ইহুদি অভিবাসীদের সম্প্রদায়কে নিয়ে কাজ করা মির পাল্টিয়েল বার্তা সংস্থা ওয়াইনেটকে সেদিনের জন্মদিনের পার্টিতে মারামারির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, লেহিঙ্গাহেলের শাব্বাতের জন্য বাড়ি যাওয়ার কথা ছিল। কিন্তু শুক্রবার সকাল সকাল ৭টায় একজন বন্ধু তার পরিবারের সদস্যদের ফোন করে। জানায়, গত রাতে মারামারি হয়েছে এবং লেহিঙ্গাহেল আহত হয়েছে। সে হাসপাতালে রয়েছে। কিন্তু পরিবারের সদস্যরা হাসপাতালে যাওয়ার আগেই তার মৃত্যুর খবর পায়।

এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ সংলগ্ন শহর চাটজার হাগলিট থেকে ১৫ বছরের একজনকে গ্রেফতার করেছে বলে জানা গেছে।

শুক্রবার পুলিশ জানিয়েছে, তারা আরও সাত জনকে আটক করেছে, যাদের বয়স ১৩ থেকে ১৫ বছরের মধ্যে।

সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টে এ ঘটনাকে নিজ শহরের জন্য একটি ক্ষতি হিসেবে উল্লেখ করেছেন নোফ হাগালিলের মেয়র রনেন প্লট। লেহিঙ্গাহেল একজন ‘সুখী’ বালক ছিল বলেও উল্লেখ করেন তিনি। জানান, ইসরায়েলি সেনাবাহিনীর একটি যুদ্ধ ইউনিটে যোগ দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছিল লেহিঙ্গাহেল।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম