আরও ৩ বছরের জেল সু চি’র

আন্তর্জাতিক ডেস্ক
১৩ অক্টোবর ২০২২, ১১:১২আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ১১:১৩

ঘুষ নেওয়ার অভিযোগের মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন অং সান সু চি। বুধবার মিয়ানমারের সামারিক আদালতে তার বিরুদ্ধে রায় ঘোষণা করেন বিচারক। খবর বার্তা সংস্থা রয়টার্স।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ৭৭ বছর বয়সী সু চির বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, ভোট জালিয়াতি, উসকানি, রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁসসহ ১৮টি অভিযোগে এক বছরের বেশি সময় ধরে বিচার চলছে। ইতিমধ্যে কয়েকটি মামলায় তাকে দণ্ড দেওয়া হয়েছে। সব অভিযোগে দোষী সাব্যস্ত হলে প্রায় ২০০ বছরের মতো কারাদণ্ড হতে পারে তার।

যদিও তার বিরুদ্ধে আনীত সবগুলো অভিযোগই অস্বীকার করেন আসছেন তিনি। সবশেষ অভিযোগে বলা হয়েছে সু চি একজন ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ নেন।

রায় নিয়ে জান্তার এক মুখপাত্রের প্রতিক্রিয়া জানতে চাইলে ব্যাখ্যা দেননি তিনি।, তবে মিয়ানমার আদালত স্বাধীন এবং আটকৃতদের স্বচ্ছ প্রক্রিয়া বিচার বলছে বলে জানিয়েছে সামরিক সরকার।

গত বছরের ফেব্রুয়ারি অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখলে নেয় সামরিক সরকার। আটক করা হয় সু চিসহ দেশটির রাজনৈতিক, সাংবাদিক, শিক্ষক, আইনজীবীসহ বহু মানুষকে।

জান্তাবিরোধী আন্দোলনে দেশটির নিরাপত্তা বাহিনীর হামলায় এ পর্যন্ত ২ হাজারের বেশি বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন।

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম