সার্বভৌমত্বের সঙ্গে কোনও আপোস নয়: তাইওয়ান

আন্তর্জাতিক ডেস্ক
১৬ অক্টোবর ২০২২, ১৫:০৯আপডেট : ১৬ অক্টোবর ২০২২, ১৫:১১

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বক্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে তাইওয়ানের প্রেসিডেন্টের কার্যালয়। তাইওয়ান কখনও সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং স্বাধীনতার মূল্যবোধের সঙ্গে আপোস করবে না বলে সাফ জানিয়েছে দিয়েছ তাইপে।

রবিবার চীনের ঐতিহাসিক কমিউনিস্ট পার্টির (সিসিপি) ২০তম কংগ্রেসের বক্তব্যে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং হুঁশিয়ারি দিয়ে বলেন, তাইওয়ান ইস্যুতে শক্তির ব্যবহার ত্যাগ করবে না, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে বেইজিং। তাইওয়ানকে একীভূত করতে প্রয়োজনে বলপ্রয়োগের কথা বলেন তিনি।

এরপরই তাইওয়ানের প্রেসিডেন্টের কার্যালয়ের মুখপাত্র চ্যাং তুন-হ্যান বলেন, তাইওয়ানের জাতীয় নিরাপত্তা টিম পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তাইওয়ানের মূলনীতিতে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে এক দেশ দুই ব্যবস্থা নীতি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি। গত সপ্তাহে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েনের এক বক্তব্য তুলে ধরে তিনি আরও বলেন, তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পারস্পারিকভাবে গ্রহণযোগ্য উপায় খুঁজতে বেইজিংয়ের সঙ্গে কাজ করতে ইচ্ছে পোষণ করেন।

তাইওয়ান ভূখণ্ডকে সব সময় নিজেদের বলে দাবি করে আসছে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি। যদিও তাইওয়ান সব সময় চীনের নিয়ন্ত্রণের বাইরে। দ্বীপটির সরকার নিজেদের স্বায়ত্বশাসিত ভূখণ্ড বলে দাবি করে আসছে।

সূত্র: সিএনএন

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম